গ্রিনল্যান্ড দখলের সিদ্ধান্তে অনড় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প জানান, গ্রিনল্যান্ড আমেরিকার জন্য অপরিহার্য এবং এ সিদ্ধান্ত থেকে পিছু হটার কোনো পথ নেই।
সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউসে সাংবাদিকরা ট্রাম্পকে গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করেন। এ সময় তিনি সরাসরি কোনো উত্তর দেননি। তিনি বলেন, ‘সময় হলে আপনারা ঠিকই জানতে পারবেন।’
আজ বুধবার সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামে ট্রাম্পের যোগ দেয়ার কথা রয়েছে। সেখানে গ্রিনল্যান্ড নিয়ে একাধিক বৈঠক করার কথা জানান তিনি।
গ্রিনল্যান্ড ইস্যু ভালোভাবেই সমাধান হবে বলে আশা প্রকাশ করেন ট্রাম্প। ন্যাটো সম্পর্কিত প্রশ্নে তিনি বলেন, ন্যাটোর জন্য তিনি যা করেছেন তা অনন্য এবং এটি বিশ্ব নিরাপত্তার জন্য প্রয়োজন। তবে যুক্তরাষ্ট্রের প্রয়োজনে ন্যাটো সাহায্য করবে কিনা সে বিষয়ে কিছুটা সন্দিহান ট্রাম্প।
সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে (ডব্লিউইএফ) ট্রাম্পের এই অনড় অবস্থানের কড়া সমালোচনা করেছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। মাখোঁ সতর্ক করে বলেছেন, বর্তমান পরিস্থিতি বিশ্বকে এক আইনকানুন–ব্যবস্থার দিকে ঠেলে দিচ্ছে। মার্ক কার্নি বলেছেন, অতীতের সেই চেনা বিশ্বব্যবস্থা আর ফিরে আসার সম্ভাবনা নেই।