বাংলাদেশ নিয়ে ট্রাম্পের নীতি কেমন হতে পারে

আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ০৭:২৩ পিএম

ক্ষমতার পালাবদল হলো আমেরিকায়। বিদায় বলে দিতে হলো ডেমোক্র্যাট নেতা জো বাইডেনকে। দেশটির প্রেসিডেন্টের আসনে রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। বিশ্বব্যাপী তিনি ‘পাগলা ঘোড়া’ হিসেবেই অধিক পরিচত। দ্বিতীয়বার ক্ষমতায় আসার আগেই অবশ্য এর প্রমাণ রেখেছেন তিনি। তাঁর সময়ে মার্কিন নীতিতে ব্যাপক পরিবর্তন আসতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকেরা। আর তাতে দক্ষিণ এশিয়া ও বাংলাদেশ অংশ থাকবে, এটাই স্বাভাবিক।

গত নভেম্বরের নির্বাচনে ট্রাম্প ডেমোক্র্যাট কমলা হ্যারিসকে হারানোর পরই বাংলাদেশিদের কাছে সবচেয়ে বড় আগ্রহের বিষয় হয়ে উঠেছে মার্কিন পররাষ্ট্রনীতি। বাংলাদেশ নিয়ে ট্রাম্পের টুইটও সেই আগ্রহের পালে আরও হাওয়া দিয়েছে। সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, গত নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে এক্সে ওই টুইট করেন তিনি। 

ক্ষমতায় ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি কী নীতিতে আমেরিকাকে চালাবেন, সেটাই বর্তমানে বিশ্বের সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে। ইউক্রেন, গাজা, চীন ছাপিয়ে সেই নীতিতে বাংলাদেশ-ভারত-পাকিস্তানও রয়েছে। শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি মিরর ডট এলকের এক প্রতিবেদনে এমনটাই বলা হচ্ছে।

ডেইলি মিরর ডট এলকের প্রতিবেদনে বাংলাদেশ নিয়ে মার্কিন পররাষ্ট্রনীতির ব্যাপারে বলা হয়, বাংলাদেশের জন্য ট্রাম্পের এই মেয়াদ অর্থনৈতিক সুযোগ এনে দিতে পারে। আবার ট্রাম্প ক্ষমতায় যাওয়ায় বাংলাদেশ চ্যালেঞ্জের মুখোমুখিও হতে পারে। কেননা আমেরিকা বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য এবং সরাসরি বিদেশি বিনিয়োগের (এফডিআই) একটি প্রধান উৎস।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের গার্মেন্টস শিল্প অনেকাংশে আমেরিকার বাজারের ওপর নির্ভরশীল। ট্রাম্প নতুন বাণিজ্যনীতি ঘোষণা করতে পারেন। তাতে বাংলাদেশের গার্মেন্টস শিল্পেও প্রভাব পড়বে।

এর আগে বাংলাদেশের অর্থনীতিতে বাইডেন প্রশাসনের বেশ ভালোই সহযোগিতা ছিল। কিন্তু ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতির কারণে এই সহযোগিতা কমে যেতে পেরে। বিশেষ করে টেক্সটাইলস ও অন্যান্য পণ্যে শুল্ক বাড়ানো হলে বাংলাদেশের অর্থনীতিও চ্যালেঞ্জের মুখে পড়বে বলে মনে করা হচ্ছে।

দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক প্রভাব আমেরিকার সঙ্গে গভীর বাণিজ্য সম্পর্কের সুযোগ তৈরি করতে পারে। তবে এই সুযোগগুলো ট্রাম্পের ‘বাণিজ্য সুরক্ষাবাদের’ কাছে আটকে যাবে। ট্রাম্প যদি মার্কিন বাণিজ্য ঘাটতি কমানো এবং শুল্ক বৃদ্ধির অগ্রাধিকার অব্যাহত রাখেন, তাহলে বাংলাদেশ মার্কিন বাজারে প্রবেশে আরও বাধার সম্মুখীন হতে পারে।

ডেইলি মিরর ডট এলকের প্রতিবেদন বলছে, এমন হলে বাংলাদেশের অর্থনীতির গতি থমকে যেতে পারে এবং গার্মেন্টস খাতে চাকরি হারাতে পারে অনেকে।

ট্রাম্পের আমলে বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রে মার্কিন নীতি কোনো প্রভাব ফেলবে কি না–এ ব্যাপারে বাংলাদেশিদের বেশ আগ্রহ রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এ নিয়ে ডেইলি মিরর ডট এলকে বলছে, ট্রাম্পের শাসনামলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ কিছুটা সংকটে পড়তে পারে।

এতে বলা হয়, ধর্মীয় সহিষ্ণুতা, সংখ্যালঘু, বিশেষত হিন্দুদের সঙ্গে আচরণ বাংলাদেশ‑আমেরিকা সম্পর্কের একটি ভরবিন্দু হয়ে উঠতে পারে। এই ইস্যু বাংলাদেশ-আমেরিকা সম্পর্কে প্রভাব ফেলতে পারে বলেই মনে করা হচ্ছে। যা হোক, ট্রাম্পের পররাষ্ট্রনীতি আদর্শগত এসব উদ্বেগের চেয়ে অর্থনৈতিক ও নিরাপত্তা স্বার্থকে প্রাধান্য দিতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এর অর্থ হচ্ছে, আমেরিকার সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্কই দ্বিপক্ষীয় সম্পর্কের কেন্দ্রবিন্দু হতে পারে বলে মনে করা হচ্ছে।

ডেইলি মিরর ডট এলকের প্রতিবেদনে বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা নিয়েও আলোচনা করা হয়। এতে বলা হয়, ট্রাম্পের শাসনামলে সবচেয়ে বেশি লাভবান হতে পারে ভারত। আগের মেয়াদেও তারা বেশ সুবিধা পেয়েছিল। এবার দেশটি আমেরিকা থেকে প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে সুবিধা পেতে পারে। তবে বাণিজ্য খাতে চ্যালেঞ্জ থাকবেই।

ট্রাম্পের এবারের মেয়াদেও পাকিস্তানের ব্যাপারে পররাষ্ট্রনীতিতে তেমন পরিবর্তন আসবে না বলেই মনে করা হচ্ছে। আগের মেয়াদেও সম্পর্ক ভালো ছিল না। এবারও ভালো হবে না। বিশেষ করে চীন ও সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তান যদি নীতি পরিবর্তন না করে। তবে কৌশলগত সম্পর্ক থাকবেই। এর বাইরে শ্রীলঙ্কা ও নেপালকে ট্রাম্পের নীতির মধ্যে থেকেই চলতে হবে।

গণঅভ্যুত্থানের মুখে সরকার পতন এবং নতুন সরকার গঠনের বছর না ঘুরতেই ফের সড়কে নেমেছে নেপালেন তরুণরা। গণঅভ্যুত্থানের পর হওয়া নির্বাচনে যে বালেন শাহকে ক্ষমতায় এনেছিল জেন–জি, এবার তার পদত্যাগের দাবিতেই...
সমঝোতা সইয়ের পরও যুক্তরাষ্ট্র-ইরান মুখোমুখি অবস্থানে ঝুঁকিতে পড়েছে মধ্যপ্রাচ্যের শান্তি প্রচেষ্টা। উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পথ হরমুজ প্রণালি। পরিস্থিতি...
দীর্ঘ দুই বছর পর ফের বাংলাদেশিদের পর্যটন বা ট্যুরিস্ট ভিসা চালু করেছে ভারত। রোববার থেকেই শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। কিন্তু এবার আর আগের নিয়মে ভিসা পাওয়া যাবে না। বদলে গেছে অ্যাপয়েন্টমেন্টের...
বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআইয়ের ঠিক ১০ বছর পর, চীনের আরও একটি বৈশ্বিক উদ্যোগে শামিল হচ্ছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরেই এ ঘোষণা আসতে পারে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর