আফগানিস্তান–পাকিস্তান: সামরিক শক্তিতে এগিয়ে কে?

আপডেট : ১৫ মার্চ ২০২৬, ০২:১৫ পিএম

সামরিক সক্ষমতায় পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের সবচেয়ে বড় পার্থক্য পারমাণবিক অস্ত্র। পাকিস্তান পারমাণবিক শক্তিধর দেশ হলেও আফগানিস্তান এক্ষেত্রে পিছিয়ে। এ ছাড়া সেনাসংখ্যা, যুদ্ধবিমান ও কামান—প্রায় সব ক্ষেত্রেই ইসলামাবাদের তুলনায় পিছিয়ে কাবুল। লন্ডনভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের (আইআইএসএস) বরাতে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স।

২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতির পর নতুন করে সংঘাতে জড়িয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। এতে আবারও আলোচনায় দুই দেশের সামরিক সক্ষমতা ইস্যু।

সামরিক সক্ষমতার দিক দিয়ে পাকিস্তানের তুলনায় বেশ পিছিয়ে আফগানিস্তান। সবচেয়ে বড় কথা, পাকিস্তান একটি পারমাণবিক শক্তিধর দেশ। তাদের কাছে ১৭০টি পারমাণবিক বোমা রয়েছে। আফগানিস্তানের তা নেই।

সশস্ত্র বাহিনীর আকারের ক্ষেত্রেও ইসলামাবাদের চেয়ে পিছিয়ে কাবুল। পাকিস্তানের মোট ৬ লাখ ৬০ হাজার সক্রিয় সেনাসদস্য রয়েছে। এর মধ্যে ৫ লাখ ৬০ হাজার সেনাবাহিনীতে, ৭০ হাজার বিমানবাহিনীতে এবং ৩০ হাজার সদস্য নৌবাহিনীতে কর্মরত। আফগানিস্তানের সেনাবাহিনীতে তালেবানের সক্রিয় সেনার সংখ্যা কেবল ১ লাখ ৭২ হাজার।

পাকিস্তানের ৬ হাজারের বেশি সাঁজোয়া যুদ্ধযান এবং ৪ হাজার ৬০০-র বেশি কামান রয়েছে। বিপরীতে আফগানিস্তানের কিছুসংখ্যক যুদ্ধযান থাকলেও সেগুলো মূলত সোভিয়েত আমলের। তাদের কামান বা গোলন্দাজ বাহিনীর সঠিক সংখ্যা অজানা।

এদিকে ইসলামাবাদের ৪৬৫টি যুদ্ধবিমান এবং ২৬০টির বেশি হেলিকপ্টার রয়েছে। এগুলোর মধ্যে হামলাকারী ও মালবাহী—দুই ধরনের হেলিকপ্টারই আছে। অন্যদিকে কাবুলের নিজস্ব কোনো শক্তিশালী বিমানবাহিনী বা যুদ্ধবিমান নেই। ৬টি বিমান ও ২৩টি হেলিকপ্টার থাকলেও সেগুলো মূলত সোভিয়েত আমলের পুরোনো আকাশযান।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে প্রাথমিক চুক্তি সই হয়েছে। শুক্রবার থেকেই খুলছে হরমুজ প্রণালি। আর এতেই ওলটপালট হয়ে গেছে মধ্যপ্রাচ্যের রাজনীতি। বড় ধাক্কা...
গত ১১ এপ্রিল পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বৈঠক করেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স-এর সঙ্গে। ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে আলোচনা হলো – যা কিনা ১৯৭৯ সালের ইরানি...
মধ্যপ্রাচ্যে সংঘাতের অবসান ঘটাতে পাকিস্তানে আলোচনায় বসছে ইরান ও যুক্তরাষ্ট্র। এরই মধ্যে পাকিস্তানে পৌঁছেছে দুই দেশের প্রতিনিধিদল। এর একদিকে আছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, অন্যদিকে...
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহতের পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। আল-জাজিরার...
বহুল প্রতীক্ষিত ফুটবল বিশ্বকাপের ফাইনাল আজ রাত ১টায়। শিরোপা লড়াইয়ে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। বিশ্ব মঞ্চে এর আগে দুই দল একবারই লড়েছিল। ৬০ বছর পর বিশ্বকাপে...
জুলাই গণঅভ্যুত্থানের সময় হাসিনা সরকারের অন্যতম সমালোচিত সিদ্ধান্ত ছিল ইন্টারনেট শাটডাউন এবং তা নিয়ে মিথ্যাচার। ২০২৪ সালের ১৮ জুলাই প্রথমবারের মত সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়। পরদিন ১৯...
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় জর্ডানে যুক্তরাষ্ট্রের দুই সেনাসদস্য নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন একজন সেনাসদস্য। শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের বরাতে রয়টার্স এ তথ্য জানায়।
 গোল উৎসব হয়েছে ফিফা বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে। বুকায়ো সাকার হ্যাটট্রিকে, ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড। প্রথমার্ধে ১ গোলও দিতে না পারা ফরাসিরা, দ্বিতীয়ার্ধে এমবাপের জোড়া...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর