এয়ারবাসকে দূরে ঠেলে কেন বোয়িংয়ে ফিরল বিমান?

৩৫ হাজার কোটি টাকায় বোয়িংয়ের ১৪টি উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এয়ারবাস থেকে সরে এসে কেন এই সিদ্ধান্ত, এর পেছনে কি রাজনৈতিক ও কূটনৈতিক সমীকরণ?

আপডেট : ০১ মে ২০২৬, ১২:২৯ পিএম

৩৫ হাজার কোটি টাকা বা ৩৭০ কোটি মার্কিন ডলার। বাংলাদেশের অ্যাভিয়েশন, তার ইতিহাসে অন্যতম বড় বিনিয়োগে সাক্ষী হলো গতকাল বৃহস্পতিবার। রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইনস আমেরিকান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে কিনতে যাচ্ছে ১৪টি নতুন উড়োজাহাজ। কিন্তু যেখানে এয়ারবাস কেনার জোরালো আলোচনা ছিল, সেখানে হুট করে কেন বোয়িং? এই বিশাল বিনিয়োগ কি শুধুই ব্যবসায়িক, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো রাজনৈতিক সমীকরণ?  

কী কিনছে বিমান?

বৃহস্পতিবার সন্ধ্যায় সই হওয়া এই চুক্তির আওতায় বিমান বোয়িংয়ের কাছ থেকে মোট ১৪টি উড়োজাহাজ কিনবে। এর মধ্যে রয়েছে ৮টি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, ২টি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং ৪টি বোয়িং ৭৩৭-৮ ম্যাক্স। ড্রিমলাইনারগুলো ব্যবহার করা হবে ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার দূরপাল্লার রুটে। আর ৭৩৭ ম্যাক্সগুলো ডানা মেলবে আঞ্চলিক ও স্বল্প দূরত্বের গন্তব্যে। বর্তমানে বিমানের বহরে বোয়িংয়ের তৈরি ১৬টি উড়োজাহাজ থাকলেও, এই নতুন সংযোজন বহরের সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে বলে দাবি কর্তৃপক্ষের।

এয়ারবাস বনাম বোয়িং: কেন এই ইউ-টার্ন?

গল্পের শুরুটা কিন্তু অন্যরকম ছিল। ২০২৩ সালে ইউরোপীয় নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কেনার একটি সমঝোতা সই করেছিল তৎকালীন সরকার। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর ঢাকা সফরের সময় এয়ারবাসের দিকেই পাল্লা ভারী ছিল। কিন্তু শেষ মুহূর্তে দৃশ্যপট বদলে যায়। ক্ষমতার পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের সময় বোয়িংয়ের উড়োজাহাজ কেনার বিষয়টি আলোচনায় আসে। দীর্ঘদিনের বাণিজ্যিক ও কূটনৈতিক লড়াইয়ে এয়ারবাসকে পেছনে ফেলে শেষ হাসি হাসল বোয়িং। বিমানের এই সিদ্ধান্ত কি টেকনিক্যাল নাকি পলিটিক্যাল?

অনেক বিশেষজ্ঞই এই চুক্তিকে দেখছেন ভিন্ন চোখে। কারও কারও মতে এটি নিছকই রাজনৈতিক সিদ্ধান্ত। তাদের মতে, আমেরিকার বাড়তি ট্যারিফ মোকাবিলা বা কূটনৈতিক সম্পর্ক ঝালিয়ে নিতেই এ সিদান্ত হতে পারে। আর সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, যেহতু বিমান আগে থেকেই বোয়িং দিয়ে ফ্লাইট পরিচালনা করে তাই বহরে বোয়িং এলেই সুবিধা বেশি। 

শুধু তাই নয়, প্রশ্ন উঠেছে বোয়িংয়ের নিরাপত্তা নিয়েও। সম্প্রতি ৭৩৭ ম্যাক্স এবং ৭৮৭ ড্রিমলাইনারের উৎপাদন প্রক্রিয়া নিয়ে বিশ্বজুড়ে নানা সমালোচনা চলছে। গত বছরের ১২ জুন এয়ার ইন্ডিয়ার একটি দুর্ঘটনার পর ড্রিমলাইনারের মান নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়।

রুট বনাম লোকসান

সক্ষমতা বাড়লেই কি বিমানের ভাগ্য বদলাবে? বর্তমান বহরে লং-হউল বা দূরপাল্লার উড়োজাহাজ থাকলেও বিমান তার পূর্ণ ব্যবহার করতে পারছে না বলে অভিযোগ দীর্ঘদিনের। সম্প্রতি জাপানের নারিতা রুটটি চালু করার মাত্র কয়েক মাসের মাথায় স্থগিত করা হয়েছে। দাবি করা হচ্ছে, মাসে ২০ কোটি টাকা লোকসান গুনছে এই রুট। অবশ্য আবারও রুটটিতে ফ্লাইট শুরুর কথা জানিয়েছে বিমান। অন্যদিকে টরন্টো ও রোম ফ্লাইটের লাভ-ক্ষতি নিয়েও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিদেশি এয়ারলাইনসগুলো যখন বাংলাদেশের আকাশপথের ৭৫ ভাগ নিয়ন্ত্রণ করছে, তখন পরিকল্পনাহীন বহর বাড়ানো লাভের চেয়ে লোকসানই বেশি ডেকে আনতে পারে।

১৪টি নতুন উড়োজাহাজ আসা মানেই সেবার মান বাড়বে– এমনটা নিশ্চিত করে বলা কঠিন। তবে এই বিশাল বিনিয়োগ দেশের অ্যাভিয়েশন খাতের জন্য একটি বড় বাঁক। এখন দেখার বিষয়, রাজনৈতিক এই ডিল শেষ পর্যন্ত বিমানের ব্যবসায়িক কাঠামোকে কতটা শক্তিশালী করে, নাকি লোকসানি রুটের তালিকায় আরও নতুন নাম যুক্ত হয়।

 

 

বাংলাদেশ বিমানবাহিনী ইউরোপের উন্নত মাল্টি-রোল যুদ্ধবিমান ইউরোফাইটার টাইফুন কেনার উদ্দেশ্যে ইতালির প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান লিওনার্দো এসপিএ–র সঙ্গে সম্মতিপত্র (Letter of Intent) সই করেছে। এর...
গত ১২ জুন এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ১৭১ বিধ্বস্তের আগ পর্যন্ত বোয়িংয়ের তৈরি ৭৮৭ ড্রিমলাইনার মডেলটিকে বিশ্বের সবচেয়ে নিরাপদ উড়োজাহাজ বলে মনে করা হতো। জ্বালানি সাশ্রয়ী হওয়ায় মডেলটি বিশ্বজুড়ে বিমান...
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের কাছে নতুন বিমানবন্দর তৈরি করছে মোদি সরকার। এই বিমানবন্দর তৈরিতে ৮ হাজার শ্রমিক রাত দিন পরিশ্রম করছে।
১১ কর্মকর্তার দায়িত্ব একজনের হাতে!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা কর্মকর্তার পাশাপাশি ১১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। কিন্তু বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র একজন। অফিসের করণিক,...
খাগড়াছড়িতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। জেলার এলজিইডি নিয়ন্ত্রণাধীন ২৮টি সড়কের ২১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। মহালছড়ির মুবাছড়ি ও পানছড়ির নালকাটায়...
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশের চিকিৎসা খাতের ঘাটতি দূর করে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে সরকার। তৃণমূলের মানুষ ভিআইপিদের...
জামায়াত আমির বলেন, ২০০৬ সাল থেকে শুরু করে ২৪ সাল পর্যন্ত টানা ১৯টি বছর মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আয়নাঘরের সঙ্গী হয়েছে। কিন্তু মানুষ ফ্যাসিবাদের কাছে মাথা নত করেনি। আসল ফ্যাসিবাদকে জনগণ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর