নিখোঁজের ১২ ঘণ্টা পর দিনমজুরের মরদেহ উদ্ধার

আপডেট : ১১ মে ২০২৪, ০৭:০৩ পিএম

নওগাঁর মান্দায় নিখোঁজের ১২ ঘণ্টা পর আমবাগান থেকে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে মান্দা উপজেলার মীরপুর গ্রামের মাঠে একটি আমবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ময়নাতদন্তের জন্য মরদেহটি নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মান্দা থানার ওসি মোজাম্মেল হক কাজী। 

জানা যায়, নিহতের নাম আলেফ উদ্দিন (৫০)। তিনি গনেশপুর গ্রামের মৃত শমসের আলীর ছেলে। প্রায় ২০বছর ধরে কাঞ্চন গ্রামে ঘরজামাই থেকে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করতেন। পেশায় তিনি দিনমজুর ছিলেন।

নিহতের স্ত্রী মঞ্জুয়ারা বিবি বলেন, ‘শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে স্বামী আলেফ উদ্দিন প্রতিদিনের মত খুদুর মোড়ে চা খাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে যায়। রাত ৮টা পর্যন্ত বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে শনিবার সকালে মীরপুর গ্রামের মাঠে আফছার আলীর আমবাগানে তার মরদেহ পাওয়া যায়।’

তিনি আরও বলেন, ‘কে বা কারা আমার স্বামীকে হত্যা করেছে এ বিষয়ে আমি কিছুই বলতে পারছি না। যারাই এ ঘটনার সঙ্গে জড়িত থাকুক তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’  

মান্দা থানার ওসি মোজাম্মেল হক কাজী বলেন, ‘সুরুতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।’
 
ওসি আরও জানান, ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসিমোজাম্মেল হক কাজী।

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর