বজ্রপাতে তিন জেলায় ৯ জনের মৃত্যু, আহত ২

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ১১:০১ পিএম

সিলেট, সুনামগঞ্জ ও সিরাজগঞ্জ জেলায় শনিবার বজ্রপাতে ৯ জনের মৃত্যু হয়েছে। সিলেটের জৈন্তাপুর, কানাইঘাট, কোম্পানিগঞ্জ ও গোয়াইনঘাট, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর ও সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় এসব মৃত্যু হয়। 

এছাড়া সুনামগঞ্জের তা‌হিরপুর উপ‌জেলায় বজ্রপাতে সুজন মিয়া ও সিরাজ মিয়া নামে আপন দুই ভাই আহত হয়েছে। তারা উপজেলার বালিজুড়ি ইউনিয়নের দক্ষিকূল গ্রামের আনফর আলীর ছেলে। উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের কামারকান্দি গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীতে এ ঘটনা ঘটে। আহত সুজন মিয়াকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সিলেটের মৃতরা হলো— জৈন্তাপুর উপজেলায় আগফৌদ গ্রামের নুরুল হকের ছেলে নাহিদ আহমদ, ভিত্রিখেল ববরবন্দ গ্রামের কালা মিয়ার ছেলে আব্দুল মান্নান, কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নের কেওটিহাওর গ্রামের আব্দুল মিয়ার ছেলে কালা মিয়া, কানাইঘাট পৌরসভার বাসিন্দা নুর উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলার পুটামারা গ্রামের নেজামুল হক ও গোয়াইনঘাট উপজেলার ভিতরখেল হাওরের বাসিন্দা রাজ্জাক মিয়ার স্ত্রী রুকসানা বেগম। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের সিরাজপুর গ্রামের সুলকু মিয়ার ছেলে দীন ইসলামের মৃত্যু হয়েছে বজ্রপাতে। এছাড়া  সিরাজগঞ্জের উল্লাপাড়া সদর ইউনিয়নের নাগরৌহা গ্রামের দুই দিনমজুর রফিকুল ইসলামের ছেলে রুহুল (২৯) ও বেলাল হোসেনের ছেলে আশরাফ (৪১) বজ্রপাতে মারা গেছে। 

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, 'নাহিদ বাড়ির বাইরে দাঁড়িয়েছিলেন, আর আব্দুল মান্নান মাঠে কৃষিকাজ করছিলেন। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের।'

কানাইঘাট থানার ওসি জাহাঙ্গীর হোসেন বলেন, 'বজ্রপাতের সময় নুর উদ্দিন মাছ ধরছিলেন, আর কালা মিয়া ট্রাক্টর দিয়ে মাঠে হাল চাষ করছিলেন। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের।' 

কোম্পানিগঞ্জে নিহত নেজামুলের স্বজনরা জানায়, নেজামুল হাস চরানোর জন্য পাশের হাওরে যাচ্ছিলেন। এসময় আকস্মিক বজ্রাপাত হলে তাঁর মৃত্যু হয়। 

গোয়াইনঘাট থানার ওসি হারুনুর রশিদ বলেন, 'বাড়ির উঠানে কাজ করা অবস্থায় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মৃত্যু হয় রুকসানার।'

সুনামগঞ্জে বাড়ির পাশের হাওরে লাকড়ি আনতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই দীন ইসলামের মৃত্যু হয়। 
বিশ্বম্ভরপুর থানার ওসি মো. কাওছার আলম জানান, 'বজ্রপাতে মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।'
 
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডা. মির্জা রিয়াদ হাসান জানান, বজ্রপাতে আহত সুজন মিয়া উপজেলা স্বাস্থ্য কম‌প্লেক্সে চি‌কিৎসা নি‌চ্ছেন।

উল্লাপাড়ায় বজ্রপাতে দুই দিনমজুরের মৃত্যুর তথ্য নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, 'উপজেলা প্রশাসন থেকে পরিবার দুটিকে আর্থিক সহায়তায় করার উদ্যোগ নেওয়া হবে।'

প্রতিবেদনটি তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন: রানা মজুমদার, (সিলেট), জাকির হোসেন (সুনামগঞ্জ) ও দিলীপ কুমার গৌর (সিরাজগঞ্জ) 

 

হোসনা বেগম তার দূরসম্পর্কের ভাগ্নে রুহুল আমিনকে ৫০ হাজার টাকার বিনিময়ে শ্বশুরকে হত্যার দায়িত্ব দেন। চুক্তিমতো ঘটনার রাতে বৃদ্ধ মোহাম্মদ আলী নিজ ঘরে ঘুমাতে গেলে হোসনা বেগম ঘরের পেছনের দরজা খুলে...
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলার ঘটনায় ১৫ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। এতে আরও ৩০-৪০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। শনিবার রাতে রায়গঞ্জ থানায় স্থানীয় বিএনপি...
হবিগঞ্জের লাখাই উপজেলার তেঘরিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ১০ জন। রোববার বেলা ১১টার দিকে তেঘরিয়া গ্রামে এ সংঘর্ষ হয়।
মৌলভীবাজারের রাজনগর উপজেলার মাটিউড়া চা বাগানের ২০ নম্বর সেকশনের আকাশী টিলা এলাকা থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে তাদের মরদেহ দুটি উদ্ধার করা হয়।
রাজধানীর ডেমরা থানার অধীন পশ্চিম বক্সনগর নিঝূমবাগ সাকিনে গরীবের নেওয়াজ মসজিদ রোড মোড়ে একটি বাড়িতে বোমা সদৃশ দুটি বস্তুর সন্ধান পাওয়া গেছে। খবর পেয়ে ডিএমপি'র কাউন্টার টেররিজম ইউনিটের (সিটিটিসি) একটি...
জুন মাসের শেষ দিকের কথা! মিরপুরে অপেক্ষাকৃত দুর্বল জিম্বাবুয়ের কাছে তিন দিনের মাথায় ইনিংস ব্যবধানে হেরে চরম সমালোচনার মুখে পড়েছিল বাংলাদেশ ক্রিকেট টিম। কিন্তু ঠিক তার কিছুদিন পরেই কী ঘটলো?...
গত ১৭ বছরে দেশে শিক্ষার কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি, বরং শিক্ষা খাতকে ধ্বংস করে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। রোববার দুপুর ১টায় ফরিদপুরের সালথা উপজেলা জেলা...
মুক্তিপণের জন্য অপহৃত নিলয় শিকদার নামে এক যুবককে শিকলবন্দি অবস্থায় উদ্ধার করেছে র‍্যাব। আজ রোববার র‌্যাব-১০-এর কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান এ তথ্য জানান।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর