ওয়ানুর নতুন কমিটি গঠিত 

আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ০৪:১৮ পিএম

ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব নাসিরনগর উপজেলার (ওয়ানু) নতুন কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাৎসরিক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। 

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় ওয়ানুর সাংগঠনিক প্রতিবেদন, আর্থিক প্রতিবেদন পেশসহ ও ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কমিটি (আংশিক) গঠিত হয়েছে। সবশেষে হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এ সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্যে বাংলাদেশের নিয়োজিত সাবেক হাইকমিশনার শফি ইউ আহমেদ, অন্তর্বর্তী সরকারের গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য সৈয়দ আবদাল আহমদ, অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মফিজ উদ্দিন আহমেদ প্রমুখ। 

সভাটি সংগঠনের সভাপতি মো. সালাহ উদ্দিনের সভাপতিত্বে গভর্নিং কাউন্সিল, কার্যকরী পরিষদ ও সাধারণ সদস্যদের উপস্থিতিতে একটি প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।

সভায় ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কমিটি (আংশিক) ঘোষণা করে নির্বাচন কমিশন।

ওয়ানুর কার্যকরী পরিষদের (আংশিক) ২০২৬-২০২৭ এ সভাপতি হিসেবে রয়েছেন মোহাম্মদ হারুন আল রশিদ। এছাড়া সাধারণ সম্পাদক হিসেবে মো. হাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মিয়া, সাংগঠনিক সম্পাদক মীর সায়েম মোসাব্বির, অর্থ সম্পাদক মো. শরিফুল ইসলাম, প্রচার সম্পাদক তোফায়েল আহমেদ দায়িত্ব পেয়েছেন। 

আংশিক কমিটি পরবর্তী কার্যনির্বাহী সভায় পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বলে জানানো হয়েছে। 

 

রাজধানীর গুলশান-১-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ এবং প্রয়োজনীয় লাইসেন্স ও সনদ দেখাতে না পারায় ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য...
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের ১ নম্বর গেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শাহীন ওরফে আরিফ মোল্লা (৪৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশার চালক আহত হয়েছেন।
আসন্ন দুর্গাপূজা ঘিরে রাজধানীতে সহিংসতার কোনো তথ্য নেই বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ–ডিএমপি। পূজা নির্বিঘ্নে উদ্‌যাপনে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম...
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৬ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৫১টি মামলা করা হয়েছে। আজ মঙ্গলবার ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর