মেঘনা নদীতে দুর্ঘটনায় পড়া দুই লঞ্চের রুট পারমিট বাতিল

ঘন কুয়াশায় মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষে নিহতের ঘটনায় এম.ভি জাকির সম্রাট-৩ ও এম.ভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের রুট পারমিট বাতিল করা হয়েছে। তদন্তে কমিটি গঠন ও মেরিন কোর্টে মামলা হবে।

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫, ০১:২৯ পিএম

ঘন কুয়াশায় মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষে নিহতের ঘটনায় নৌযান দুটির রুট পারমিট বাতিল করা হয়েছে। এছাড়া দুর্ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।

এ বিষয়ে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা জানান, নৌযান এম.ভি জাকির সম্রাট-৩ লঞ্চের সঙ্গে এম.ভি অ্যাডভেঞ্চার- ৯ এর সংঘর্ষের নিহতের ঘটনায় দুটি নৌযানের রুট পারমিট বাতিল করা হয়েছে। ঘটনা তদন্তে মেরিন কোর্টে মামলা করা হবে বলে জানান তিনি।   

দুই লঞ্চের সংঘর্ষের এ ঘটনায় ঘাতক এম.ভি অ্যাডভেঞ্চার- ৯ লঞ্চকে ঝালকাঠি ঘাট থেকে আটক করেছে নৌ পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য লঞ্চের চার স্টাফকেও আটক করেছে পুলিশ। এছাড়া এম.ভি জাকির সম্রাট-৩ লঞ্চকে সদরঘাট থেকে আটক করেছে নৌ পুলিশ। নৌ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা লঞ্চ পরিদর্শন করছেন। 

গতকাল ২৫ ডিসেম্বর দিবাগত রাত ২টার পর মেঘনা নদীতে চাঁদপুরের হাইমচরের হামিদচর নামক স্থানে দুই লঞ্চের সংঘর্ষ হয়। এতে এখন পর্যন্ত ৪ জন যাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে বেশ কয়েকজন। 

 

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
যশোরে সড়ক দুর্ঘটনায় তরুণী বাইকারসহ দুজন নিহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বৃহস্পতিবার রাতে তাদের মৃত্যু হয়েছে। এরআগে, আজ বিকেলে চৌগাছা উপজেলার কয়ারপাড়া এলাকায় এ দুর্ঘটনা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস আজ
ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস আজ। ১৯৮৫ সালের ১৫ অক্টোবর রাতে জগন্নাথ হলের ছাদ ধসে প্রাণ হারান ৪০ জন। তাদের মধ্যে ২৬ জন শিক্ষার্থী এবং ১৪ জন অতিথি ও কর্মচারী ছিলেন। সেই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের...
রাজধানীর ডেমরার বামৈল এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার চার্জ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে এক চালকের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর আড়াইটার দিকে ওই এরাকার একটি রিকশার গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে।
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর