দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়, বজ্রপাতে মৃত্যু ৬

দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৩ জন, ঠাকুরগাঁওয়ে ১ জন এবং পঞ্চগড়ে ১ চা শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।

আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ পিএম

দেশের বিভিন্ন স্থানে বিকেল থেকে কালবৈশাখী ঝড় বয়ে গেছে। এতে অনেক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। সেই সঙ্গে বজ্রপাতে অন্তত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এর মধ্যে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলার দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে বজ্রপাত হয়। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২ জন। গাইবান্ধা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার মাহফুজা জান্নাতি বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বজ্রপাতে সেলিনা আক্তার নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ দুপুরে পীরগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের নিয়ামতপুর গ্রামে এ ঘটনা ঘটে। বজ্রপাতের সময় ওই নারী বাড়ির বাইরে কাজ করছিলেন, ঘটনাস্থলেই মারা যান তিনি। পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ  (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়া পঞ্চগড়ের আটোয়ারীতে চা বাগানে কাজ করার সময় বজ্রপাতে সোহরাওয়ার্দী (৩৫) নামে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ চা শ্রমিক। আজ সকালে আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের সোনাপাতিলা গ্রামে ঘটনাটি ঘটে।  

স্থানীয়রা জানায়, সোহরাওয়ার্দীসহ কয়েকজন শ্রমিক চা পাতা তুলতে বাগানে যান। কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে সোহরাওয়ার্দী তিনজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সোহরাওয়ার্দীর মৃত্যু হয়।  

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মতিয়ার রহমান জানান, বজ্রপাতে নিহত চা শ্রমিকের সুরতহাল করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।  

অপরদিকে সিরাজগঞ্জের তাড়াশে বজ্রপাতে আব্দুল হামিদ (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বিকেলে উপজেলার মাধাইনগর ইউনিয়নের বেত্রাশীন গ্রামে মাঠে কাজ করার সময় বজ্রপাতে মৃত্যু হয় তার।

আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টের ফলাফল নেগেটিভ এসেছে। তাদের শরীরে মাদক সেবনের কোনো...
রাজধানীর পশ্চিম জুরাইনে একটি হেফজ মাদ্রাসার ছাদ থেকে পড়ে ইয়ামিন (১০) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তবে কীভাবে সে ছাদ থেকে নিচে পড়ে গেছে, তা নিশ্চিত করে জানাতে পারেনি মাদ্রাসা কর্তৃপক্ষ।
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাসের বাবা ও বড় ভাইকে জিজ্ঞাসাবাদ শেষে লিখিত মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে মহানগর...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরইমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রেলের ক্যান্টিনের এক কর্মী। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর