জুরাইনে মাদ্রাসার ছাদ থেকে পড়ে প্রাণ গেল শিক্ষার্থীর

রাজধানীর পশ্চিম জুরাইনে একটি হেফজ মাদ্রাসার ছাদ থেকে পড়ে ইয়ামিন (১০) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তবে কীভাবে সে ছাদ থেকে নিচে পড়ে গেছে, তা নিশ্চিত করে জানাতে পারেনি মাদ্রাসা কর্তৃপক্ষ।

আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ০১:২৪ পিএম

রাজধানীর পশ্চিম জুরাইনে একটি হেফজ মাদ্রাসার ছাদ থেকে পড়ে ইয়ামিন (১০) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তবে কীভাবে সে ছাদ থেকে নিচে পড়ে গেছে, তা নিশ্চিত করে জানাতে পারেনি মাদ্রাসা কর্তৃপক্ষ।

রোববার রাত সাড়ে ৯টার দিকে পশ্চিম জুরাইনের তাসফিলুল কোরআন হেফজ মাদ্রাসায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মাদ্রাসার শিক্ষকেরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক রাত সোয়া ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

মাদ্রাসার প্রিন্সিপাল ফেরদৌস আহমেদ জানান, ইয়ামিন মাদ্রাসার হেফজ বিভাগে পড়াশোনা করত। তার বাড়ি রাজধানীর কদমতলীর মোহাম্মদবাগ এলাকায়। তার বাবার নাম রফিকুল ইসলাম।

তিনি জানান, গত বুধবার মাদ্রাসা ছুটির পর ইয়ামিন বাসায় চলে যায়। এরপর সে আর মাদ্রাসায় আসেনি। ইয়ামিন মাদ্রাসায় আসতে চাইছিল না জানিয়ে তার বাবা প্রিন্সিপালকে ফোন করে তাকে বুঝিয়ে মাদ্রাসায় নিয়ে আসার অনুরোধ করেন। তবে পরে তিনি আর ইয়ামিনকে আনতে যাননি।

প্রিন্সিপাল আরও বলেন, রোববার রাতে ইয়ামিনের নানি তাকে মাদ্রাসায় দিয়ে যান। এর কিছুক্ষণ পর কৌশলে ছাদের গেটের চাবি নিয়ে ইয়ামিন ছাদে উঠে যায়। পরে খবর পাওয়া যায়, সে ছাদ থেকে নিচে পড়ে গেছে। এরপর মাদ্রাসার শিক্ষকরা দ্রুত ভবনের নিচ থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ইয়ামিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কদমতলী থানা পুলিশকে জানানো হয়েছে।

রাজধানীর গেন্ডারিয়ার স্বামীবাগের মুন্সিরটেক এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে এক নারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।
রাজধানীর খিলগাঁও ধানাধীন বাসাবো এলাকায় ঝুট তুলার একটি টিনশেড গোডাউনে রোববার দুপুরের আগে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে এ আগুন নিয়ন্ত্রণে এনেছে। 
রাজধানীর শ্যামপুরের ঢাকা হাইওয়ে মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় বিনা বেগম (৩৪) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায়...
রাজধানীর ধানমন্ডি থানার মধুবাজার এলাকায় একটি বাসায় বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো. রাসেল (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা হয়। পরে তাকে উদ্ধার...
জামালপুর সদরের রশিদপুরে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই ঘটনায় অপহরণের দায়ে তিন আসামিকেই যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়। সেই সঙ্গে তাদের প্রত্যেককে দুই...
ময়মনসিংহের ত্রিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। আজ সোমবার সকালে উপজেলার বালিপাড়া রোডের ঠাকুরবাড়ির মোড়ে এসব দুর্ঘটনা ঘটে।
‘এশিয়ার নোবেল’ হিসেবে পরিচিত ৬৮তম র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপ (আরএমএএফ) এর প্রতিষ্ঠাতা রুনা খান। সোমবার বাংলাদেশ সময় সকাল ৯টা এবং ফিলিপাইনের স্থানীয়...
সামাজিকমাধ্যমে ক’দিন আগেও স্ত্রী-সন্তানকে নিয়ে বিভিন্ন আনন্দঘন মুহূর্ত প্রকাশ করেছেন ‘বাংলা ফাইভ’ ব্যান্ডের ড্রামার আদনান রুশদী। তবে স্ত্রী শিরিন সুলতানা ডেঙ্গুতে আক্রান্ত হলে টাইমলাইনের সেই চিত্র...
লোডিং...

এলাকার খবর