ঝালকাঠিতে ট্রিপল হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ঢাকায় গ্রেপ্তার

ঝালকাঠির কাঠালিয়ার ট্রিপল হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. ইদ্রিস শিকদারকে ঢাকার সবুজবাগ থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৩। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

আপডেট : ১৯ জুন ২০২৬, ১২:০১ পিএম

ঝালকাঠির কাঠালিয়ায় ট্রিপল হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. ইদ্রিস শিকদারকে (৪৯) ঢাকার সবুজবাগের একটি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার র‍্যাব-৩ এর একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে র‍্যাব জানায়, ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার মহিষকান্দি গ্রামে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বড় ভাই মানিক শিকদারের সাথে ইদ্রিস শিকদার ও তার ভাই কুদ্দুস শিকদারের বিরোধ চলছিল। দুই ভাই মিলে পূর্ব পরিকল্পিতভাবে মানিক শিকদারকে খুন করার সুযোগ খুঁজতে থাকে। 

২০০৮ সালের ২৭ জুলাই রাত আনুমানিক সাড়ে ৮টায় হত্যার উদ্দেশ্যে ইদ্রিস শিকদার ও কুদ্দুস শিকদার দা নিয়ে ইদ্রিস শিকদারের ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী শেফালী বেগম ও ভাই মানিক শিকদারের ওপর হামলা চালায়। এলোপাথারি কিল, ঘুষি, লাথিসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের মাধ্যমে গুরুতর জখম করে। এক পর্যায়ে মানিক শিকদার ও শেফালী বেগম অচেতন হয়ে পড়লে ভিকটিমের পরিবার তাদের কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে কর্তব্যরত চিকিৎসক তাদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় সাথে ইদ্রিস শিকদার নিজেই বাদী হয়ে কাঠালিয়া থানায় ভূয়া হত্যা মামলা করেন। কাঠালিয়া থানার পক্ষ থেকে তদন্ত শেষে ভূয়া মামলা প্রমাণ পেয়ে পুলিশ বাদী হয়ে  ইদ্রিস শিকদারকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন। দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় একটি হত্যা মামলা রুজু হয়। মামলার প্রেক্ষিতে ঝালকাঠির বিশেষ দায়রা জজ আদালত ইদ্রিস শিকদারকে যাবজ্জীবন সাজা প্রদান করেন। মামলা রুজু হওয়ার পর থেকে আসামি দেশের বিভিন্ন স্থানে পরিচয় গোপন করে পলাতক অবস্থায় জীবনযাপন করে আসছে। এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের কার্যক্রম প্রক্রিয়াধীন। 

    
            

 

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
রাজধানীর গুলশান-১-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ এবং প্রয়োজনীয় লাইসেন্স ও সনদ দেখাতে না পারায় ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর