শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও ভুক্তভোগীর নিরাপত্তার দাবি

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ১০:৪৫ পিএম

খাগড়াছড়ির রামগড়ে শ্বশুরের ধর্ষণের শিকার এক নারীর নিরাপত্তা, ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে মানববন্ধন করেছে ওই নারীর পরিবার। সোমবার রামগড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।     

এ সময় ভুক্তভোগী নারীর বাবা অভিযোগ করে বলেন, গত ২ আগস্ট বেলা আনুমানিক ১১টায় রামগড় উপজেলার ২ নম্বর পাতাছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খলিবাড়ি এলাকায় তার মেয়েকে শ্বশুর ধর্ষণ করেন। এ ঘটনার পর মেয়ে কান্না করতে করতে বাবার বাড়িতে এসে তার মাকে বিষয়টি জানান।  

পরিবারের অভিযোগ, পরবর্তীতে অভিযুক্ত ব্যক্তি তার ভুল ও অন্যায় হয়েছে বলে স্বীকার করে বিষয়টি সামাজিকভাবে সমাধানের অনুরোধ করেন। পরবর্তীতে ভুক্তভোগী জানান, এর আগেও বাড়িতে কেউ না থাকার সুযোগে তাকে জুস জাতীয় পানীয় খাওয়ানোর পর তার অস্বাভাবিক ঘুম ও পরদিন শরীরে ব্যথা অনুভূত হওয়ার ঘটনা ঘটেছে। সে সময় ভয় ও মানসিক অবস্থার কারণে তিনি কাউকে বিষয়টি জানাতে পারেননি। 

ধর্ষণের ঘটনায় রামগড় থানায় মামলা দায়ের করা হয়েছে বলে মানববন্ধনে জানান ভুক্তভোগীর বাবা। তিনি অভিযোগ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযুক্তকে গ্রেপ্তার করলেও অভিযুক্তের পরিবারের কয়েকজন সদস্য ও স্বজন তাদের বিভিন্নভাবে হুমকি-ধমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে। 

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর