বেহাল সড়ক-মহাসড়ক: দুর্ঘটনায় বাড়ছে মৃত্যু, অকেজো যানবাহন 

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পিএম

সংস্কার না করায় দীর্ঘদিন ধরেই বেহাল বরিশাল শহরসহ বিভিন্ন জেলার সড়ক-মহাসড়ক। দুর্ভোগে যাত্রী, পথচারী ও চালকরা। ছোট-বড় গর্ত আর ভাঙ্গা-চোরা সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এতে প্রাণহানির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহনও। দ্রুতই সমাধানের আশ্বাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

বিভাগীয় শহর বরিশালের প্রায় ৩৫ কিলোমিটার রাস্তায় বড় বড় খানা-খন্দ। গত দুমাসের বৃষ্টিতেই এই দশা।

যানবাহনে চলাচল করতে গিয়ে প্রায়শই ঘটছে দুর্ঘটনা। 

বরিশাল সিটি করপোরেশনের সচিব রুম্পা সিকদার বলেন, ‘বৃষ্টি কমলেই রাস্তার মেরামত কাজ শুরু করা হবে।’

এদিকে, মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী থেকে কাজিপুর পর্যন্ত ১৫ কিলোমিটার সড়কের মধ্যে প্রায় ৬ কিলোমিটার সড়কের চিত্রই বেহাল। একই দশা, উপজেলার বিভিন্ন এলাকার আরও ৬০ কিলোমিটার সড়কের।

খানা-খন্দে ভরা লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কও। চন্দ্রগঞ্জ থেকে লক্ষ্মীপুর সদর পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার সড়কজুড়ে বড় বড় গর্ত। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।

লক্ষ্মীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলাম বলেন, ‘মহাসড়কটি চারলেনে উন্নীত করার কাজ চলছে।’

এলজিইডি, সড়ক ও জনপথ, জেলা পরিষদ কেউ-ই দায়িত্ব না নেওয়ায় প্রায় ৬ বছর ধরে অবহেলায় পড়ে আছে জয়পুরহাটের চিনিকল সড়কটি। জনগুরুত্বপূর্ণ এই সড়কটি সংস্কার না করায় ঝুঁকি নিয়ে চলছে ভারী ট্রাকসহ শত শত যানবাহন।

কক্সবাজারের রামুতে বিজিবি চেকপোস্ট ইয়াবাসহ মোহাম্মদ আলী মুন্না শিকদার (২৭) নামের এক এপিবিএন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে ৫৪ হাজার ইয়াবা, একটি মোটরসাইকেল, দুটি আইফোন ও নগদ ৫০...
নোয়াখালীর হাতিয়া উপজেলার জোড়খালী উচ্চবিদ্যালয়ে একসঙ্গে ১৮ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার কারণ জানা গেছে ঘটনার একদিন পর। প্রশাসনের তদন্তে উঠে এসেছে, বিদ্যালয়ের পাশের ধানক্ষেতে স্প্রে করা এসিমিক্স...
লক্ষ্মীপুরে দীপ্ত টিভির জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলমকে গুলি করেছে দুর্বৃত্তরা। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন তিনি। এ ঘটনায় সাকিব নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।
বাংলাদেশের সার্কাস জগতের সোনালী অধ্যায়ের অবসান ঘটিয়ে না-ফেরার দেশে চলে গেছেন কিংবদন্তিতুল্য সাইকেল খেলোয়াড় নিমাই দাস। গত ১৬ আগস্ট স্ট্রোকজনিত কারণে দীর্ঘ তিন মাস চিকিৎসাধীন থাকার পর ৯৪ বছর...
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২ জনে। আর ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ১...
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গন্ধব্যপুর এলাকার ডাকাতিয়া নদীতে সিমেন্টবাহী একটি জাহাজের সঙ্গে নৌকার সংঘর্ষে শ্রমিক নুরুল ইসলাম (৫৫) নিহত হয়েছেন। একই ঘটনায় আরও এক শ্রমিক আহত হন। ​বুধবার গন্ধব্যপুর...
দেশজুড়ে শক্তিশালী ইন্টারনেট অভিজ্ঞতা এবং নিরবচ্ছিন্ন ভিডিও স্ট্রিমিং নিশ্চিত করতে নতুন উদ্যোগ ‘ওয়ান বাংলাদেশ, ওয়ান ইন্টারনেট’ চালু করেছে টেলিকম অপারেটর গ্রামীণফোন। এর মূল লক্ষ্য হলো সারা দেশের...
সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র এবং সারসংক্ষেপে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আজ বুধবার মন্ত্রিপরিষদ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর