মালয়েশিয়ায় বৈধ কাগজ না থাকায় ১৫৫ বাংলাদেশি আটক

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ পিএম

মালয়েশিয়ার জোহর রাজ্যে আলাদা অভিযানে ৩টি কারখানা থেকে ১৫৫ বাংলাদেশিসহ ২৩৪ বিদেশি শ্রমিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।

বৈধ কাগজপত্র না থাকা ও ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করার অভিযোগে তাদের আটক করা হয়। আজ বুধবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। 

জোহর ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী, মঙ্গলবার মুয়ারের পারিত জামিল এলাকায় ২টি আসবাব কারখানায় অভিযান চালানো হয়। প্রায় ২ ঘণ্টার অভিযানে ১৭৬ জন বিদেশি শ্রমিককে আটক করা হয়। তাদের মধ্যে ১৪৭ জন বাংলাদেশি, ২৭ জন নেপালি, দুজন চীনা ও একজন মিয়ানমারের নাগরিক।

পরে আরেকটি এলাকায় কাঠের কারখানায় অভিযান চালানো হয়। সেখান থেকে ৭ নারীসহ ৫৮ বিদেশি শ্রমিককে আটক করা হয়। তাদের মধ্যে ২৪ জন মিয়ানমারের, ১৬ জন ভারতের, ৮ জন বাংলাদেশের, ৭ জন চীনের, ২ জন নেপালের ও ১ জন পাকিস্তানের নাগরিক।

আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে অভিবাসন আটককেন্দ্রে পাঠানো হয়েছে।

নানা অপরাধে জড়িয়ে পড়ছে বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিকরা। হত্যা-প্রতারণা-অনলাইন জুয়াসহ নানা মামলায় এক বছরে গ্রেপ্তার ৫৩ জন। খুন-ধর্ষণের মতো অপরাধও করছেন বাংলাদেশিদের যোগসাজশে।
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব নিতে চলেছেন। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৯টায় নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ...
আইনশৃঙ্খলা বাহিনী ২৪ ঘণ্টার বেশি কাউকে আটক রেখে গ্রেপ্তার না দেখালে এবং আইনি লড়াইয়ের সুযোগ না দিলে, বাকি সময়টুকু গুম হিসেবে গণ্য হবে। আজ সোমবার দুপুরে নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে এই তথ্য জানান...
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের মহাসচিব অ্যান্ডা ফিলিপ আজ বুধবার ঢাকা ত্যাগ করেছেন। তিনি গত ৩০ আগস্ট ঢাকায় এসেছিলেন।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন ও সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্র দেখে অশ্রুসজল চোখে বলেছেন, ‘ফ্যাসিস্টদের হাত থেকে মুক্তি পেয়েছি, গণতন্ত্র ফেরত পেয়েছি।...
তৃতীয় বিশ্বযুদ্ধ হলে তার চেহারা কেমন হতে পারে? সেখানে কি আগের মতোই লাখ লাখ সেনা, বিশাল ট্যাংক বহর মোতায়েন কিংবা দীর্ঘস্থায়ী গোলাবর্ষণ হবে? নাকি ভিন্ন কোন কৌশল থাকবে? রুশ গণমাধ্যম আরটির...
চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত এবং এক কর্মকর্তা আহত হয়েছেন। আজ বুধবার সকালে হাটহাজারী ফায়ারিং রেঞ্জে এই ঘটনা ঘটে। 
কক্সবাজারের রামুতে বিজিবি চেকপোস্ট ইয়াবাসহ মোহাম্মদ আলী মুন্না শিকদার (২৭) নামের এক এপিবিএন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে ৫৪ হাজার ইয়াবা, একটি মোটরসাইকেল, দুটি আইফোন ও নগদ ৫০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর