লক্ষ্মীপুরে সাংবাদিককে গুলি, আটক ১

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ পিএম

লক্ষ্মীপুরে দীপ্ত টিভির জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলমকে গুলি করেছে দুর্বৃত্তরা। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন তিনি। এ ঘটনায় সাকিব নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।

মঙ্গলবার দুপুরে সদর উপজেলার আটিয়াতলী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সাংবাদিকতার পাশাপাশি শিক্ষকতা করেন জাহাঙ্গীর আলম। মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর শহরের একটি স্কুল থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তিনি। আটিয়াতলী এলাকায় পৌঁছালে সাকিব ও তার কয়েকজন সহযোগী তার পথরোধ করেন। একপর্যায়ে তারা জাহাঙ্গীরের মোটরসাইকেলটি কেড়ে নেওয়ার চেষ্টা করেন। এতে বাধা দিলে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। তবে অল্পের জন্য গুলির আঘাত থেকে রক্ষা পান তিনি।

পরে সাকিব পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে ঘেরাও করে আটক করেন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

জাহাঙ্গীর আলম ইনডিপেনডেন্ট টেলিভিশনের স্টাফ রিপোর্টার এবং স্থানীয় দৈনিক মেঘনার তীর পত্রিকার সম্পাদক আব্বাছ হোসেনের ছোট ভাই।

স্থানীয়দের অভিযোগ, সাকিব হোসেন সদর উপজেলার আটিয়াতলী এলাকার সেলিম ড্রাইভারের ছেলে। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উপজেলা পর্যায়ের নেতা ছিলেন। তার নেতৃত্বে একটি সন্ত্রাসী বাহিনী রয়েছে বলেও অভিযোগ করেন স্থানীয়রা। পাশাপাশি তিনি এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলেও অভিযোগ রয়েছে।

স্থানীয়রা আরও জানান, সাকিবের বিরুদ্ধে সদর থানাসহ বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি, বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থী হত্যা ও মাদক আইনে একাধিক মামলা রয়েছে। শিক্ষার্থী হত্যা ও মাদক মামলায় দীর্ঘদিন কারাভোগের পর সম্প্রতি জামিনে বের হয়ে তিনি আবারও এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ করেন তারা।

সম্প্রতি সাকিব ও তার সহযোগীদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে জকসিন বাজারে বিক্ষোভ ও মানববন্ধন করেন ব্যবসায়ী ও স্থানীয়রা।

সাংবাদিক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সাকিবের মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশের জেরে এ হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা স্থানীয়দের।

জাহাঙ্গীর আলমের বড় ভাই সাংবাদিক আব্বাছ হোসেন বলেন, ‘সাকিবের সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসা নিয়ে সংবাদ প্রকাশ করায় ক্ষিপ্ত হয়ে সাকিব ও তার সহযোগীরা জাহাঙ্গীরকে গুলি করেছেন। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যান জাহাঙ্গীর।’ সাকিবের কাছ থেকে অবৈধ অস্ত্র উদ্ধার এবং তার সহযোগীদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রব বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অভিযুক্ত সাকিবকে আটক করে সদর থানায় পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। এ ছাড়া ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

নেত্রকোণায় ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে এনসিপি নেত্রী  সাদিয়া আক্তারকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় জেলা শহরের কুড়পার এলাকা থেকে আটক নেত্রকোণা মডেল থানা...
পর্যাপ্ত অবকাঠামো না থাকায় গাছের চারা উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারছে না বরিশালের হর্টিকালচার সেন্টার। সেখানে উৎপাদন হচ্ছে চাহিদার অর্ধেকেরও কম চারা। তাই বৃক্ষ রোপণ কর্মসূচি সফল করতে...
নীলফামারী জেলার সৈয়দপুর পৌরসভায় প্রায় ২১ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক সুপার মার্কেটটি তিন বছরেও চালু হয়নি। অযত্নে নষ্ট হচ্ছে কোটি টাকার এই স্থাপনাটি। ভবনের দেয়াল দেখা দিয়েছে ফাটল।...
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ধলিয়া খালের ভাঙনে হারিয়ে যাচ্ছে বসতভিটা, কৃষিজমি ও স্থাপনা। ঝুঁকিতে আছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র সড়কও। দ্রুত পদক্ষেপ না নিলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা...
আইসিটি সাংবাদিকদের সংগঠন বিআইজেএফের বার্ষিক সভা
তথ্যপ্রযুক্তি (আইসিটি) খাতের পেশাজীবী সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ) বার্ষিক সাধারণ সভা করেছে। রাজধানীর ধানমন্ডিতে বিসিএস অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সদস্যদের...
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৯ জনের মৃত্যু হয়েছে। একদিনে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ১ হাজার ৫৭১ জন। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১৩০ জনে।...
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে দ্বিতীয় দিনেও আমানতের টাকা তুলছেন গ্রাহকরা। একই সাথে অনেক গ্রাহকই নতুন করে আবেদন করেছেন টাকা উত্তোলনের জন্য। তবে প্রত্যাশার তুলনায় উত্তোলনের পরিমাণ কম বলে জানান ব্যাংক...
ব্যবসায়ীদের হয়রানি করে নয়, বরং আনন্দদায়ক পরিবেশ তৈরি করেই রাজস্ব আদায় করতে চায় সরকার। মঙ্গলবার জাতীয় রাজস্ববোর্ড ও ব্যবসায়ীদের সঙ্গে আলাদা বৈঠক শেষে এ কথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর