দুই জেলায় অ্যানথ্রাক্স আতঙ্ক, আক্রান্ত পশুর সংস্পর্শ এড়িয়ে চলার পরামর্শ

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জে অ্যানথ্রাক্সের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উপজেলার পাঁচ ইউনিয়নে নারী ও শিশুসহ অন্তত ৩৫ জন অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন। এদিকে, গত ৯ মাসে মেহেরপুরের বিভিন্ন উপজেলায় অ্যানথ্রাক্সের চিকিৎসা নিয়েছে ৪১২ জন। রোগের বিস্তার ঠেকাতে আক্রান্ত পশুর সংস্পর্শ এড়িয়ে চলা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ চিকিৎসকদের।

গাইবান্ধার সুন্দরগঞ্জের বাছহাটি গ্রামে ১২ সেপ্টেম্বর রোগাক্রান্ত একটি গরু জবাই করেন মঞ্জুরুল ইসলাম নামের এক ব্যক্তি। সেই মাংস কাটায় অংশ নেন বেশ কয়েকজন নারী-পুরুষ। এর কয়েকদিন পর ৪ জনের শরীরে দেখা দেয় ফোস্কা।

এরপর আক্রান্ত হন আরও ১০ নারী, পুরুষ ও শিশু। এখন পর্যন্ত ৩৫ জনের শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ দেখা দেয়ায় আতঙ্কে রয়েছেন ওই এলাকার মানুষ।

স্থানীয় এক যুবক বলেন, ‘বড় বড় ঠোসা ওঠে। কারও চোখে উঠেছে। কারও কপালে, কারওবা পেটে উঠেছে।’

অ্যানথ্রাক্স আক্রান্ত এক ব্যক্তি বলেন, ‘অ্যানত্রাক্সে অনেকে আক্রান্ত হয়েছে। এরপর থেকেই আমরা এলাকাবাসী খুব কষ্টে জীবনযাপন করতেছি।’

চিকিৎসকরা বলছেন, অ্যানথ্রাক্স অত্যন্ত সংক্রামক। সাধারণত আক্রান্ত গবাদিপশুর সংস্পর্শে এলে মানুষের মধ্যে এটি ছড়ায়। তবে ঠিক সময়ে চিকিৎসা নিলে অ্যানথ্রাক্স পুরোপুরি ভালো হয়।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুল হাসান বলেন, ‘আক্রান্তদের বাসায় রেখে আমরা চিকিৎসা চালাচ্ছি, যাতে অন্যদের মধ্যে এটা ছড়িয়ে না যায়। সাধারণত মানুষ থেকে মানুষে এ রোগ ছড়ায় না। কিন্তু কারও যদি চামড়ায় ক্ষত থাকে সেখানে আক্রান্ত ব্যক্তির সংসপর্শ লাগে তাহলে ছড়াতে পারে।’   

মেহেরপুরের গাংনী উপজেলায় গত ৯ মাসে অ্যানথ্রাক্সের চিকিৎসা নিয়েছেন ৪১২ জন। আক্রান্তদের বেশিরভাগই অসুস্থ গবাদি পশু থেকে সংক্রমিত হচ্ছে। 

মেহেরপুরের গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মাসুদুর রহমান বলেন, ‘এটা সাধারণত পোকার কামড়ের মতো কালো দাগ। অনেক সময় ফুঁড়া বা ফুস্করির মতো ভেতরে পুঁজ থাকে। আমরা আশা করি আক্রান্ত ব্যক্তি যত দ্রুত সম্ভব হাসপাতালে এলে পরীক্ষা–নীরিক্ষার মাধ্যমে সঠিক চিকিৎসা দিতে পারব।’

অ্যানথ্রাক্সের  বিস্তার ঠেকাতে আক্রান্ত বা সন্দেহজনক পশুর সংস্পর্শ এড়িয়ে চলা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার পরামর্শ গবেষকদের।

 

গাইবান্ধার সুন্দরগঞ্জে নতুন করে আরও তিনজনের শরীরে অ্যানথ্রাক্সের (তড়কা) উপসর্গ দেখা দিয়েছে। মঙ্গলবার তারা সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এ নিয়ে উপজেলায় অ্যানথ্রাক্সের...
দুই বছর ধরে নিরাপদ পানির সংকটে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মানুষ। অথচ সাড়ে ৪ কোটি টাকায় নির্মিত পানি শোধনাগারটি কাজে লাগছে না শুধু রক্ষণাবেক্ষণের অভাবে। এতে ভুক্তভোগী ৬০০ পরিবারের মাঝে বাড়ছে...
চাঁদপুরের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসকের অবহেলায় এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালের মহিলা ওয়ার্ডে হাজেরা বেগম (৪২) নামে ওই রোগীর...
সরকারি হাসপাতালে ঢুকে রোগীর রক্তের নমুনা সংগ্রহ করছেন বেসরকারি ডায়াগনস্টিকের কর্মীরা। রাজধানীর মুগদা হাসপাতালের চিত্র এমনই। পরীক্ষার রিপোর্টও হাসপাতালেই দিয়ে যাওয়া হয়। অথচ এসব পরীক্ষা মুগদা...
ইতালিতে হঠাৎ নারীরা মিনি স্কার্ট পরে বাইরে বের হতে শুরু করলেন কেন? কী এমন ঘটেছে, যার প্রতিবাদে দেশটির নারী রাজনীতিকরা একজোট হয়ে স্কার্টের দৈর্ঘ্যকেই বানিয়ে ফেলেছেন প্রতিবাদের ভাষা?
ছাত্র সংসদ মানেই শিক্ষার্থীদের অধিকার আদায়ের কণ্ঠস্বর। হলের খাবারের মান বাড়ানো, আবাসন সংকট দূর করা আর ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করা—এটাই হওয়ার কথা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ২২৫ জনে। হাসপাতালে রেকর্ড নতুন রোগী ভর্তি হয়েছেন ২ হাজার ১৫৮ জন। রোববার...
রাজধানীর ভাষানটেক থানা যুবলীগের সহ-সভাপতি শাহ আলম অনিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার ক্যান্টনমেন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর