গাইবান্ধায় কুলখানির খাবার খেয়ে অসুস্থ দুই শতাধিক

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ পিএম

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের কালপানি নয়াপাড়া গ্রামে কুলখানির খাবার খেয়ে দুই শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে ১১৫ জন সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। অন্যরা গাইবান্ধা জেনারেল হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন।

শুক্রবার সন্ধ্যায় সাঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইলতুতমিশ আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ৬ নভেম্বর রাত ১১টার দিকে বোনারপাড়া ইউনিয়নের কালপানি এলাকার আব্দুল বাবলু ব্যাপারীর ছেলে জাহিদুল ইসলাম রংপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে মঙ্গলবার সকালে কালপানি নয়াপাড়া গ্রামে কুলখানির আয়োজন করা হয়।

স্থানীয়রা জানান, কুলখানির খাবার খাওয়ার পর অতিথিদের মধ্যে একে একে অসুস্থতা দেখা দেয়। প্রথমে তাদের পাতলা পায়খানা, বমি ও পেটব্যথা শুরু হয়। পরে অসুস্থ মানুষের সংখ্যা বাড়তে থাকে। তাদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।

কুলখানির খাবার খেয়ে অসুস্থ আশিক মিয়া বলেন, ‘মজলিস থেকে আসার পর আমার পাতলা পায়খানা, বমি ও পেটব্যথা শুরু হয়। পরে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে। আমার মনে হয়, খাবারের সমস্যার কারণেই এমনটি হয়েছে।’

স্থানীয় ইউপি সদস্য আফতাব আলী বলেন, ‘কুলখানির আয়োজনে যাওয়ার পর আমিও অসুস্থ হয়ে পড়েছি। প্রায় এক হাজার মানুষের আয়োজন ছিল। আমি অনেকের খোঁজখবর নিয়েছি। তাদের অনেকেই অসুস্থ। আমার ধারণা, কয়েক শ মানুষ অসুস্থ হয়েছেন। অনেকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, আবার কেউ কেউ বাড়িতে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন।’

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছিরুল আলম স্বপন বলেন, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এত মানুষের আয়োজন করতে গিয়ে এমন ঘটনা ঘটেছে। অবশ্যই তাদের আরও সতর্কতার সঙ্গে আয়োজন করা উচিত ছিল।’

সাঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইলতুতমিশ আকন্দ জানান, এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১৫ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে অনেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। রোগীদের চিকিৎসার জন্য সংশ্লিষ্ট ওয়ার্ডে স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে বিতরণের জন্য ২০০টি স্যালাইন দেওয়া হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও সরবরাহ করা হয়েছে।

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের পর্যটনকেন্দ্র গজনী অবকাশের একটি পাহাড়ে অস্ত্রের মুখে জিম্মি করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আট শিক্ষার্থীকে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শুক্রবার সকাল...
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দৌলতপুর থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে দৌলতপুর থানায় হওয়া এ মামলায় ছাত্রলীগ-যুবলীগের ৮ জনের নামসহ ৩৮ জনকে...
নাটোরের লালপুরে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল চালক শান্ত ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার সালামপুর খাঁপাড়া এলাকায় এ দুর্ঘটনা হয়। 
খুলনার রূপসায় মো. জাকির হোসেন নামে এক বিএনপি কর্মীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার রাত ১০টার দিকে স্বল্পবাহিরদিয়া এলাকায় তাকে গুলি করা হয়। 
বাংলাদেশ-ভারতের পরবর্তী কনস্যুলার সংলাপ দুই দেশের পারস্পরিক সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। আজ শুক্রবার সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে...
চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে গর্ভবতী মায়ের মৃত্যু বাড়ছে। চলতি মৌসুমে এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৮ জন গর্ভবতী মা। গর্ভাবস্থায় ডেঙ্গু হলে মা ও সন্তানের গুরুতর জটিলতা দেখা দেয়। সেকারণেই গর্ভবতী...
পোশাকশ্রমিকদের খাদ্য ব্যয় কমাতে ঢাকা, চট্টগ্রাম, সাভার ও গাজীপুরে শুরু হয়েছে বিশেষ ওএমএস কর্মসূচি। এর আওতায় একজন শ্রমিক প্রতি মাসে ৩০ টাকা দরে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। স্বল্প  মূল্যে চাল...
দেশের বাজারে টানা চতুর্থ দফায় কমেছে সোনার দাম। এবার প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি- বাজুস।
লোডিং...

এলাকার খবর