সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা ১৮ কটেজ বন্ধের নির্দেশ

আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ০৬:০৪ পিএম

সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা ১৮টি কটেজ বন্ধের নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। ছাড়পত্র না থাকায় এবং সংকটাপন্ন এলাকার ভেতরে অবস্থান হওয়ায় এই ব্যবস্থা। তবে পরিবেশ সংকটাপন্ন এলাকায় ভারী শিল্পকারখানা গড়ে উঠতে পারলে কটেজ বন্ধের এই সিদ্ধান্ত অযৌক্তিক, বলছেন বিশেষজ্ঞরা। উপকূলের বাসিন্দাদের বনের ওপর নির্ভরশীলতা কমাতে পরিবেশ সম্মত পর্যটনের সুপারিশ রয়েছে সুন্দরবন ইকোট্যুরিজম মাস্টার প্ল্যানেও।

খুলনার দাকোপ উপজেলার ঢাংমারীতে সুন্দরবন সংলগ্ন কটেজগুলোর একটিতে চলছে বন বিবির গান। যা এই এলাকার লোকসংস্কৃতি। 

পাশেই আরেকটি কটেজে পাঠশালায় বিনা মূল্যে পড়ানো হয় শিশুদের। এসব কটেজ কেন্দ্র করে বিক্রি বেড়েছে বাড়িতে উৎপাদিত হাঁস-মুরগি, ডিম, দুধ এবং নিজেদের মাঠে চাষ করা ফসলের। 

পেয়ালী কালচারাল ইকো রিসোর্টের চেয়ারম্যান আঁখি সিদ্দিকা বলেন, ‘ট্রেড লাইসেন্স, ফায়ার সার্ভিসের অনুমোদন, ভ্যাট-ট্যাক্স দিয়েই চলছে প্রকৃতিবান্ধব এই পর্যটন ব্যবসা। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র চেয়েও পাইনি।’ 

কটেজ বন্ধের নির্দেশ অযৌক্তিক বলছেন বিশেষজ্ঞরা। 

খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. ওয়াসিউল ইসলাম বলেন, ‘এভাবে হঠাৎ কটেজ বন্ধ করে দেওয়া অযৌক্তিক।’

পরিবেশ অধিদপ্তর খুলনার পরিচালক খোন্দকার মো. ফজলুল হক বলেন, ‘ছাড়পত্র ছাড়া ইসিএ এলাকায় কোনো প্রতিষ্ঠান গড়ে তোলা যাবে না।’ 
 
গেলো কয়েক বছরে দাকোপের ঢাংমারী, মোংলার চিলা, বৈদ্যমারী, চাঁদপাই, সাতক্ষীরার মুন্সীগঞ্জে গড়ে উঠছে ২১টি কটেজ। 

সুন্দরবনের পরিবেশ রক্ষায় ও বনের উপর নির্ভরশীলতা কমাতে গড়ে এই পর্যটন অবকাঠামো গুলোতে স্থানীয়দের সম্পৃক্ততা বৃদ্ধি করে পরিবেশ বান্ধব পর্যটন পরিচালনার আহ্বান জানিয়েছে এই অঞ্চলের মানুষ। এতে করে এই অঞ্চলের মানুষের জীবন মানের যেমন উন্নয়ন হবে। তেমনি বাড়বে অর্থনৈতিক কর্মকাণ্ডও।

সাজেকে দুই আঞ্চলিক সংগঠনের আধিপত্য বিস্তারের চেষ্টায় আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় রোববার সন্ধ্যা ৬টা থেকে পর্যটন কেন্দ্রটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। তবে না জেনে...
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে কয়লাবাহী লাইটার জাহাজের ধাক্কায় নিখোঁজ জেলে মোস্তফা মাঝির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুরে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সুন্দরবনে আবার নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে বনদস্যু বাহিনী। দুই দিনে পূর্ব সুন্দরবনের পৃথক এলাকায় অতর্কিত হামলা চালিয়ে অন্তত ২১ জন জেলেকে অপহরণ করেছে সশস্ত্র বনদস্যুরা। নাম প্রকাশ না করার শর্তে...
পাহাড়, সমুদ্র, নদী, হাওর নিয়ে প্রকৃতির বৈচিত্রময় সম্ভার বাংলাদেশ। তবে পাঁচ দশকের বেশি সময়েও পর্যটনে হয়নি কাঙ্ক্ষিত বিকাশ। প্রায় দেড় হাজার পর্যটন স্পট চিহ্নিতের লক্ষ্যও বাস্তবায়নি হয়নি এখনো। বিদেশি...
দেশের বিভিন্ন জেলায় সড়ক-মহাসড়ক বেহাল হওয়ায় চরম দুর্ভোগে স্থানীয়রা। বিভিন্ন স্থানে অপরিকল্পিত বাঁক, গর্ত। এছাড়া গ্রামীণ এলাকায় কাঁচা রাস্তায় সামান্য বৃষ্টিতেই কাদা ও জলাবদ্ধতা। এতে বাড়ছে দুর্ঘটনা,...
বাংলাদেশিদের ইউরোপের বিভিন্ন দেশে গিয়ে রাজনৈতিক আশ্রয়ের আবেদনের ক্ষেত্রে বাংলাদেশকে এখন ‘সেইফ কান্ট্রি’ (নিরাপদ দেশ) হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কমিশনার ম্যাগনাস...
দীর্ঘদিন ডিজেল ও বিদ্যুতের ওপর নির্ভরশীল সেচ ব্যবস্থায় বাড়তি খরচের চাপে ছিলেন কৃষকরা। এবার সৌরবিদ্যুৎচালিত সেচপাম্পে বদলে যাচ্ছে সেই চিত্র। ফরিদপুরের চরাঞ্চলে ফিতা পাইপ ও স্প্রিংকলারের মাধ্যমে...
রাজধানীর শ্যামপুর থানার করিমুল্লাবাগ এলাকার একটি বাসা থেকে তাসরিন জাহান (২৪) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে যৌতুকের দাবিতে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে নিহতের পরিবার।...
লোডিং...

এলাকার খবর