সুন্দরবন ভ্রমণে গিয়ে সাগরে ভেসে গেলেন পর্যটক

আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৫ পিএম

সুন্দরবন ভ্রমণে গিয়ে বঙ্গোপসাগরের দুবলার চর এলাকায় ঢেউয়ের তোড়ে এক পর্যটক ভেসে গেছেন। শুক্রবার দুপুর ১টার দিকে নিখোঁজ এই পর্যটকের নাম রিয়াজ আহমেদ (২৭), তিনি ময়মনসিংহের ভালুকা উপজেলার বাসিন্দা।

ঘটনার পর থেকে বন বিভাগ ও কোস্ট গার্ড যৌথভাবে তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, সুন্দরবন পশ্চিম বন বিভাগ থেকে তিন দিনের অনুমতি নিয়ে সাতক্ষীরা রেঞ্জের কদমতলা ফরেস্ট স্টেশনে রাজস্ব দেন রিয়াজ আহমেদ ও তার সঙ্গীরা। 

‘মিজানুর রহমান ইকো ট্যুরিজম-২’ (বিএলসি নম্বর: ২৬২৭০৮০৬০০৪) নামের পর্যটকবাহী বোটটি গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) সুন্দরবন ভ্রমণে যাত্রা করে। ওই বোটে নরসিংদীর ৯ জন, ময়মনসিংহের ৯ জন এবং গাজীপুরের ১ জনসহ মোট ১৯ জন পর্যটক ছিলেন।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলাম জানান, সুন্দরবনের দুবলার চর এলাকায় নতুন জেগে ওঠা একটি চরে বোটটি আটকে যায়। গতকাল শুক্রবার দুপুর ১টার দিকে অতি উৎসাহী হয়ে বোটে থাকা পর্যটকদের কেউ কেউ বোটটি ছাড়ানোর জন্য নিচে নেমে ধাক্কাধাক্কি করেন। চেষ্টা ব্যর্থ হলে অনেকেই ওপরে উঠে আসার সময় হঠাৎ ঢেউ এসে চারজনকে ভাসিয়ে নিয়ে যায়। 

এ সময় তিনজনকে উদ্ধার করতে সক্ষম হলেও রিয়াজ আহমেদ পানির স্রোতে ভেসে যান।

শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শরীফুল ইসলাম জানান, পর্যটকরা সাতক্ষীরা রেঞ্জের মাধ্যমে সুন্দরবনে প্রবেশ করেছিলেন। ঘটনার পর থেকেই দুবলার চর ও আলোরকোল—এই দুই এলাকার বন বিভাগের মাঠকর্মী এবং কোস্ট গার্ডের সদস্যরা যৌথভাবে নিখোঁজ পর্যটককে উদ্ধারে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তার সন্ধান মেলেনি।

কোস্ট গার্ড পশ্চিম জোনের সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট আবুল কাশেম জানিয়েছেন, শুক্রবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা হয়। নিখোঁজ পর্যটককে উদ্ধারে তাদের অভিযান অব্যাহত রয়েছে। 

বঙ্গোপসাগরের হিরণপয়েন্টে ‘ওটি জান্নাতুল ফেরদৌস’ নামের একটি জাহাজের ধাক্কায় ‘এমভি ফুলবাড়ী’ নামের আরেকটি কার্গো জাহাজ ডুবে গেছে। বিদেশি বাণিজ্যিক জাহাজ থেকে ১২৫০ মেট্রিক টন কয়লা বোঝাই করে ঢাকায়...
কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে প্রাণহানির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে। বৃহস্পতিবার রাতে কলাতলীর দক্ষিণ পাশে ভাঙ্গার মোড় এলাকায় নিখোঁজ নাফিসুর রহমান নিবিড়ের মরদেহ ভেসে...
সাজেকের পরিস্থিতি এখন স্বাভাবিক এবং আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন রাঙামাটির পুলিশ সুপার আবদুর রকিব। বৃহস্পতিবার বেলা আড়াইটায় রাঙামাটি পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে...
কক্সবাজারের হিমছড়িতে সমুদ্রে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া আরও এক পর্যটকের মরদেহ বৃহস্পতিবার উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে। এখনও নিখোঁজ এক পর্যটক।
শুটিং সেটে মারধরের অভিযোগ ও পাল্টাপাল্টি বক্তব্যের জেরে অভিনেত্রী তানজিন তিশা ও সামিয়া অথৈর সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ‘অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ’। এর আগে দীর্ঘ ৮ মাস ধরে দুই...
গ্রাম পুলিশের বেতন, আনুতোষিক ভাতা, যাতায়াত ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। একই সঙ্গে মোবাইল ভাতা দেওয়ারও ঘোষণা দেওয়া হয়েছে। আজ শনিবার রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশ মহাসমাবেশে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘ভবিষ্যতে কেউ যেন দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার হরণ করে বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, সেটিই হোক এবারের ৭ নভেম্বরের প্রধান অঙ্গীকার।’
অতীতের একটি ব্যক্তিগত ভিডিও ফাঁসের ঘটনা টেনে নেটিজেনদের একাংশ তাঁকে কটূক্তি করছেন। তবে সব সমালোচনার কড়া জবাব দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন এই অভিনেত্রী।
লোডিং...
```html ```

এলাকার খবর