পিরোজপুর–১ আসনে মন্ত্রী শ ম রেজাউল করিমের জয়, বাকি ২টি স্বতন্ত্রের

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ০৬:৩৬ এএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর–১ আসনে নৌকা প্রতীক নিয়ে শ ম রেজাউল করিম, পিরোজপুর–২ আসনে মো. মহিউদ্দিন মহারাজ ও পিরোজপুর–৩ আসনে মো. শামীম শাহনেওয়াজ বিজয়ী হয়েছেন। রোববার রাতে বেসরকারিভাবে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহেদুর রহমান। 

পিরোজপুর–১ (পিরোজপুর সদর-নাজিরপুর-ইন্দুরকানী) আসনে নৌকা প্রতীক নিয়ে শ ম রেজাউল করিম পেয়েছেন ৮৫ হাজার ৪১০ ভোট। তাঁর নিকটতম ঈগল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী এ কে এম এ আউয়াল পেয়েছেন ৭৫ হাজার ৪৮৭ ভোট। শ ম রেজাউল করিম নৌকা প্রতীক নিয়ে  ৯ হাজার ৯২৩ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৬৭ হাজার ৩৭ জন। 

পিরোজপুর–২(ভান্ডারিয়া-নেছারাবাদ-কাউখালী) আসনে ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন মহারাজ পেয়েছেন ৯৯ হাজার ২৬৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মহাজোটের নৌকা প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেন মঞ্জু পেয়েছেন ৭০ হাজার ৬৮১ ভোট। স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন মহারাজ ২৮ হাজার ৫৮৭ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৮৪ হাজার ৪৯৩ জন। 

পিরোজপুর–৩ (মঠবাড়িয়া) আসনে কলার ছড়ি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মো. শামীম শাহনেওয়াজ পেয়েছেন ৬২ হাজার ১৩০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীক নিয়ে রুস্তম আলী ফরাজী পেয়েছেন ৪৭ হাজার ৬২১ ভোট। কলার ছড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. শামীম শাহনেওয়াজ ১৪ হাজার ৫০৯ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। এ আসনে মোট ভোটার ২ লাখ ২৩ হাজার ৪৪২ জন।

জমে উঠেছে পিরোজপুরের আটঘর কুড়িয়ানার ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারা হাট। এবার ফলন তুলনামূলক কম হয়েছে। আর হিমাগার না থাকায় প্রতিবছর নষ্ট হচ্ছে কোটি টাকার পেয়ারা। ফলে লোকসানের শঙ্কায় চাষিরা। পেয়ারার...
‘মায়ের দোয়া’ নামের একটি মাছ ধরার ট্রলার নিয়ে জিয়ানগর ব্রিজের তিন নম্বর পিলারের নিচ থেকে সাগরে মাছ ধরার উদ্দেশে রওনা হওয়ার প্রস্তুতিকালে অসাবধানতাবশত মাহালুম ব্যাপারি ট্রলার থেকে বলেশ্বর নদীতে পড়ে...
পিরোজপুরে আলুবোঝাই ট্রাক নিয়ে বেইলি ব্রিজ ভেঙে খালে পড়েছে। এতে ‎পিরোজপুর-মঠবাড়িয়া-পাথরঘাটা-বরগুনা সড়কের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পরেছে এ সড়ক দিয়ে চলাচলকারী শতশত যানবাহন ও...
পিরোজপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়কের ডুমুরিতলায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় দুজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় এ দুর্ঘটনা ঘটে। 
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর