পিরোজপুরে দুই বাসে দুর্বৃত্তদের আগুন, প্রাণ গেল ঘুমন্ত হেলপারের  

পিরোজপুরের ভান্ডারিয়ায় দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুনে দিয়েছে দুর্বৃত্তরা। এতে একটি বাসে ঘুমিয়ে থাকা মো. সিয়াম (২৫) নামের এক বাস হেলপারের নিহত হয়েছেন। 

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১২:৪২ পিএম

পিরোজপুরের ভান্ডারিয়ায় দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুনে দিয়েছে দুর্বৃত্তরা। এতে একটি বাসে ঘুমিয়ে থাকা মো. সিয়াম (২৫) নামের এক বাস হেলপারের নিহত হয়েছেন। 

আজ বুধবার ভোররাত ৪টার দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। নিহত সিয়ামের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলায়। ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জগলুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বরিশাল মালিক সমিতির ‘বাহক’ ও ঝালকাঠি মালিক সমিতির ‘লিসা’ নামের দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুন দেখতে পেয়ে টহলরত পুলিশ সদস্যরা আশপাশের বাসে ঘুমিয়ে থাকা ব্যক্তিদের দ্রুত সরিয়ে দেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় ‘বাহক’ নামের বাসটির ভেতর থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনার সময় সিয়াম ঘুমন্ত ছিলেন বলে জানা গেছে। পরে মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

ফরিদপুরের ভাঙ্গায় বিএনপি কার্যালয়ে হামলায় স্থানীয় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, কার্যক্রম...
রাজধানীর উত্তরার জসিমউদ্দীন রোডে বাসের ধাক্কায় ফসিয়ার রহমান হাসান (৪২) নামে এক পরিবহন শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা হয়। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে...
সড়কে যানজট কমাতে এবং সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ করতে চট্টগ্রাম-নাজিরহাট রেলপথে চালু হলো নতুন কমিউটার ট্রেন। মঙ্গলবার সকালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এই ট্রেন চলাচলের উদ্বোধন করেন ভূমি ও পার্বত্য...
নাটোরে চালবোঝাই একটি ট্রাক ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ে রিপন হোসেন নামের একজন নিহত হয়েছেন। তিনি ওই ট্রাকের হেলপার ছিলেন। এতে আহত হয়েছেন ট্রাকচালক মাসুদ রানা।
ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে রাজধানী মহাখালীর সাততলা বস্তির আগুন। প্রায় ১ ঘণ্টার বেশি সময়ের চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে তারা। 
খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন (ক্রিসমাস) উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুমোদিত ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।
নরসিংদী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) নজরুল ইসলাম হিরুকে রাজধানীর বারিধারা থেকে গ্রেপ্তার করেছে এসআরবি। পরে তাকে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা...
গাজীপুরের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে শ্রমিক বিক্ষোভের মুখে ৮টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া ৩৯টি কারখানায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর