রিমালে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ লাইন সচল করতে গিয়ে লাইনম্যানের মৃত্যু

আপডেট : ০৩ জুন ২০২৪, ০৬:১৭ পিএম

ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত একটি বাড়িতে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে লাইনম্যান মো. হাসনাইন (২২) নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর ১টায় পটুয়াখালীর বাউফলের চন্দ্রদ্বিপ ইউনিয়নের চর নিমদি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাসনাইনের বাবার নাম মো. জামাল হোসেন। ভোলা জেলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর চালিতাতলি বাজারের কাছে তার বাড়ি।
 
পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতিরি বাউফল জোনাল অফিসের এজিএম প্রকৌশলী গগন সাহা জানান, চন্দ্রদ্বিপ ইউনিয়নের চর নিমদি গ্রামে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগস্ত একটি বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেয়ার জন্য বাউফল জোনাল অফিসের লাইন ক্রু লেবেল-১ হাসনাইন বেলা ১১টায় অফিস থেকে বেড় হয়ে যান। তার সাথে জাহিদুল হাসান নামের আরেক লাইনম্যান ছিল। হাসনাইন ওই বাড়ির পাশে একটি বিদ্যুতের খাম্বায় উঠে সংযোগ দেওয়ার সময় অসাবধানতাবসত তিনি বিদ্যুতায়িত হন। এসময় স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

লাইনম্যান জাহিদুল হাসান বলেন, ‘ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বাড়ির কাছে বিদ্যুতের খাম্বা থেকে সার্ভিস লাইন ছিড়ে যায়। আমিসহ হাসনাইন ওই বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেয়ার জন্য ঘটনাস্থলে যাই। হাসনাইন বিদ্যুতের খাম্বায় উঠে সংযোগ দেয়ার সময় বিদ্যুতায়িত হন।’

পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বাউফল জোনাল অফিসের ডিজিএম মো. মজিবুর রহমান বলেন, ‘লাইনম্যান হাসনাইন যখন খাম্বায় উঠে কাজ করছিল তখন ওই লাইনে বিদ্যুৎ সরবরাহ সচল ছিল। তিনি বেখেয়ালে লাইন শাটডাউন না করেই কাজ করতে খাম্বায় উঠেন। এসময় অসাবধানতাবসত তার বাম হাতের সাথে বিদ্যুতের একটি তার লেগে যায়। খুঁটির সাথে ওই লাইম্যানের কোমড়ে বেল্ট বাধা থাকায় তিনি নিচে পরে যাননি। পরে তাকে খাম্বা থেকে নিচে নামিয়ে আনা হয় এবং দ্রুত বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে জরুরি বিভিাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার খবর পেয়ে বাউফল উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজী স্বাস্থ্য কমপ্লেক্সে যান এবং শোকহত সহকর্মীদের সমবেদনা জানান।  নিহত লাইনম্যান হাসনাইন অবিবাহিত ছিলেন।

এ ব্যাপারে জরুরি বিভাগের চিকিৎসক ডা. মিরাজুল ইসলাম বলেন, ‘লাইনম্যান হাসনাইনকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তিনি মারা যান।’

চাঁদপুরের মতলব উত্তরে নিজ মুরগির খামারে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে সাব্বির হোসেন (২২) নামের যুবকের মৃত্যু হয়েছে। রোববার রাতে এই ঘটনা ঘটে।
পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যালয়ের পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়ে ১০ জন শিক্ষার্থী। বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার চাকামাইয়া ইউনিয়নের বেতমোর মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে৷ পরে...
দীর্ঘ দুই বছর বিরতি শেষে আধুনিক যন্ত্রপাতি নিয়ে পায়রা সমুদ্র বন্দরের প্রথম টার্মিনালে ভিড়েছে চায়নার পতাকাবাহী ‘ফান ঝৌ-৬’ নামের একটি জাহাজ। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় বন্দরের ক্রয়কৃত আধুনিক ৫টি...
টাঙ্গাইলের বাসাইলে নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে রায়হান মিয়া (২০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে বাসাইল পৌরসভার প্রশিকা এলাকায় প্রবাসী আনিসের বাড়িতে এ ঘটনা ঘটে।
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর