হাইভোল্টেজ সঞ্চালন লাইনে তার চুরির চেষ্টা, যুবকের মৃত্যু

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ১১:১১ এএম

নরসিংদী শহরের বাসাইল রেলগেট এলাকায় হাইভোল্টেজ বিদ্যুৎ সঞ্চালন লাইনের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার ভোর ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে এ ঘটনা হয়। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোরে এক যুবক বিদ্যুতের খুঁটিতে উঠে সঞ্চালন লাইনের তার চুরির চেষ্টা করেন। এ সময় বিদ্যুৎ সংযোগ সচল থাকায় তার কাটতে গিয়ে লাইনে আগুন ধরে যায়। আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে নিচে একজনের পুড়ে যাওয়া মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

নরসিংদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। নিহতের পরিচয় এখনো জানা যায়নি। মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’

 

রাজধানীর বিমানবন্দর এলাকায় একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে বিমানবন্দর এলাকায় ঢাকা–ময়মনসিংহ হাইওয়েকে স্কলাস্টিকা স্কুলের সামনে এ...
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ককটেল বিস্ফোরণের ঘটনায় সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রায়হান খানকে...
মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। শুক্রবার রাত ৩টায় উপজেলার সমষপুর এলাকায় এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে এ দুর্ঘটনা হয়।
নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জে সংগঠিত নানান ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। এতে ১৫৩ জনের নাম উল্লেখ করে এবং ৩০০ জনকে অজ্ঞাত আসামি দেখানো হয়েছে। 
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে ঘিরে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের অভিযোগ, জমি রেজিস্ট্রি থেকে শুরু করে কোনো সেবাই পাওয়া যায় না টাকা ছাড়া। এর সঙ্গে জড়িত খোদ...
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে আনা ইউরেনিয়ামের ষষ্ঠ চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে।
আমেরিকায় জীবনযাত্রার খরচ ও দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা। অক্টোবরে দেশটিতে মূল্যস্ফীতির হার সব পূর্বাভাসকে ছাড়িয়ে গেছে। খাদ্য ও জ্বালানির বাইরে...
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় ফুটবল টুর্নামেন্টে খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আগমুহূর্তে  মাঠে চেয়ার নিয়ে মারামারি ও হাতাহাতি হয়ছে। শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার নদোনা মাঠে মোটরসাইকেল কাপ...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর