পুলিশের অস্ত্র হাতে ‘ভাইরাল’ যুবদল নেতা যা বললেন

আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ০৫:৪৪ পিএম

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা যুবদলের সদস্য সচিব তাহসিন জামান রোমেলের হাতে পুলিশের অস্ত্র নিয়ে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে বিএনপি ও জেলা যুবদলের নেতারা বিব্রত।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা বলছেন, ৫ আগস্ট সারাদেশে যখন গণমানুষের জোয়ার ও ছত্রছাত্রীদের মিছিল ছিল সেখানে তাহসিন জামান রোমেল যোগদান করেন। তিনি ভাটারা থানার সামনে গিয়েছেন। থানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটলে তিনি অতিউৎসাহী হয়ে অস্ত্র হাতে ছবি তোলেন। সে ছবিটি তার সঙ্গে থাকা কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন, যা ভাইরাল হয়েছে। তবে তিনি থানা ভাংচুর করেছেন বা অস্ত্র লুট করেছেন– বিষয়টি এমন নয়। 

মঠবাড়িয়া উপজেলা যুবদলের সদস্য সচিব তাহসিন জামান রোমেলের সঙ্গে এ বিষয়ে কথা হয় ইনডিপেনডেন্টের। নাশকতায় অংশ নেননি দাবি করে ‘ভাইরাল’ এই নেতা বলেন, অস্ত্রটি সেনাবাহিনীর কাছে জমা দিয়েছেন তিনি।

তাহসিন জামান রোমেল বলেন, ‘৫ আগস্ট আমি ছাত্র–জনতার সঙ্গে মিছিলে অংশ নিয়েছিলাম। মিছিল যখন ঢাকার ভাটারা থানার সামনে আসে তখন বিক্ষুব্ধকারীরা থানা ভাংচুর করে। সে সময় রাস্তায় পুলিশের কয়েকটি অস্ত্র পড়ে ছিল। ভাটারা থানার সামনে অবস্থান করা সেনাবাহিনীর কাছে আমি অস্ত্র জমা দিই। আমার হাতে থাকা অস্ত্রটির ছবি কে বা কারা তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছে জানি না। বর্তমানে আমার কাছে কোনো অস্ত্র নেই।’

মঠবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক রুহুল আমিন দুলাল বলেন, ‘বিষয়টি আমরা শুনেছি। তবে এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। এ বিষয়ে কেন্দ্র আইনানুক ব্যবস্থা নেবে। আমাদের উপজেলা বিএনপির কোনো বক্তব্য নেই।’

এ বিষয়ে জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান তুষার বলেন, ‘আমরা রোমেলের হাতে অস্ত্র থাকা ছবিটি দেখেছি। জেলা ও উপজেলা যুবদলে সন্ত্রাস নাশকতাকারী অরাজনৈতিক অসামাজিক ব্যাক্তির কোনো জায়গা নেই। এ বিষয়ে কেন্দ্রীয় যুবদল সিদ্ধান্ত নেবে।’

নীলফামারীর তিস্তা পাড়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে কোটি টাকা মূল্যের তিনটি রেসকিউ বোট। বন্যা ও দুর্যোগে চরাঞ্চলে উদ্ধার কাজের জন্য কেনা নৌযানগুলো রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল। স্থানীয়দের অভিযোগ,...
দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি কমায় তিস্তাসহ বিভিন্ন নদ-নদীর পানি ধীরে ধীরে কমছে। তবে মাসজুড়ে বৃষ্টির পূর্বাভাস থাকায় আবারও বন্যার শঙ্কায় নিচু এলাকার বাসিন্দারা। এদিকে রংপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন...
মাইলস্টোনে বিমান দুর্ঘটনার মর্মান্তিক ট্র্যাজেডির মধ্যেও যে সাহস, সহমর্মিতা ও আত্মত্যাগের দৃষ্টান্ত সৃষ্টি হয়েছে, তা জাতির জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...
মাগুরার মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামে পুকুরের পানিতে ডুবে আপন চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
বাংলাদেশে নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা, প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালীকরণ এবং দক্ষ স্বাস্থ্যকর্মীদের আন্তর্জাতিক কর্মসংস্থান সম্প্রসারণে ফিলিপাইনের সঙ্গে সহযোগিতা জোরদারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ।...
ককরোচ জনতা পার্টির বিক্ষোভের মধ্যেই ভারতে দিল্লি অভিমুখে কৃষকদের পদযাত্রা ঠেকাতে শম্ভু ও খানৌরি সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার থেকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত বাণিজ্য চুক্তির বিরুদ্ধে...
ভারতে এই প্রথম ডেঙ্গু রোগের চিকিৎসায় কোনো টিকার অনুমোদন দেওয়া হয়েছে। জাপানি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাকেদা বায়োফার্মাসিউটিক্যালসের তৈরি ‘কিউডেঙ্গা’ টিকাটি বাজারজাতকরণের আনুষ্ঠানিক অনুমতি...
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতা নিয়ে বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার এ সংক্রান্ত একটি বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর