পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ

তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন ১২ হাজার ৫০০ টাকা থেকে ৩৬ শতাংশ বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। পয়লা ডিসেম্বর কার্যকর হবে এ বেতন কাঠামো। মঙ্গলবার গভীর রাতে এ সিদ্ধান্ত জানান বোর্ডের চেয়ারম্যান। এদিকে, আন্দোলন প্রত্যাহার করে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন শ্রমিক প্রতিনিধি। আর সবা্র সহযোগিতা চায় মালিকপক্ষ। 

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৩২ এএম

তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন ১২ হাজার ৫০০ টাকা থেকে ৩৬ শতাংশ বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। পয়লা ডিসেম্বর কার্যকর হবে এ বেতন কাঠামো। মঙ্গলবার গভীর রাতে এ সিদ্ধান্ত জানান বোর্ডের চেয়ারম্যান। এদিকে, আন্দোলন প্রত্যাহার করে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন শ্রমিক প্রতিনিধি। আর সবা্র সহযোগিতা চায় মালিকপক্ষ। 

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে দীর্ঘদিন ধরে ঢাকাসহ সব শিল্পাঞ্চলে আন্দোলন করছির শ্রমিক সংগঠনগুলো। এক পর্যায়ে আন্দোলন সহিংস রূপ নিলে পয়লা নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। 

নভেম্বরের শুরু থেকে শ্রমিক ও মালিকদের নিয়ে কয়েক দফা বৈঠক করে মজুরি বোর্ড। মঙ্গলবার চতুর্থ বৈঠক হয় টানা ১২ ঘণ্টা। সেখানে ৪র্থ গ্রেডের শ্রমিকদের বেতন নির্ধারণ হয় ১৭ হাজার টাকা। আর প্রথম গ্রেডে বেতন হবে ২১ হাজার ৫০০ টাকা। 

নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি বলেন, ‘গারমেন্টস শিল্প বোর্ড সংক্রান্ত নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভায় উপস্থিত সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটের ভিত্তিতে শ্রমিকদের জন্য সর্বনিম্ন গ্রেডে অর্থাৎ চতুর্থ গ্রেডে নিম্নতম মজুরি ১৭ হাজার টাকার প্রস্তাব গৃহীত হয়েছে।’

বৈঠক শেষে আন্দোলন প্রত্যাহার করে শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানান শ্রমিক প্রতিনিধি। যেকোনো সময়ের চেয়ে কম সময়ে মজুরি পুনর্নির্ধারণ করাকে ইতিবাচক বলছে শ্রমিক ও মালিকপক্ষ। 

শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার বলেন, ‘আপনারা যদি দেখেন ২০২৩ সালে ৫ বছর পর শ্রমিকদের বেতন সাড়ে ৪ হাজার টাকা বৃদ্ধি পেয়েছিল। সে ক্ষেত্রে তিন বছর পর যেটা হলো সেটাতে সন্তুষ্ট না হলেও এইটাও আসলে কম না।’ 

মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামসুদ্দিন বলেন, ‘হয়ত একটা ছোট্ট জায়গায় আমরা থমকে দাঁড়িয়েছিলাম এবং খুবই সামান্য ব্যবধানের মাধ্যমে সেটাও আমরা উভয়পক্ষই খুব আন্তরিকতার সাথে মেনে নিয়েছি।’

অর্থনীতি সচল রাখতে শ্রমিকদের নতুন বেতন কাঠামো বিষয়ে শিগ্‌গিরই প্রজ্ঞাপন জারি হবে বলে জানান মজুরি বোর্ডের চেয়ারম্যান। তিনি বলেন, ‘আমরা খসড়াটা যখন চূড়ান্ত করব তখন আমরা গেজেট পাঠাবো। এইটার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।’

নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভা শেষে ২২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছে পোশাক শ্রমিকরা। আর মালিকদের প্রস্তাব ১৫ হাজার ৭০০ টাকা। 
বৈশ্বিক টেকসই ও পরিবেশবান্ধব শিল্পায়নে অগ্রগতির ধারায় বাংলাদেশের ১২টি তৈরি পোশাক ও বস্ত্রশিল্প প্রতিষ্ঠান অর্জন করেছে লিড সনদ। এর মাধ্যমে ৩০০ পরিবেশবান্ধব কারখানার মাইলফলকও অতিক্রম করল দেশ। 
চামড়াজাত পণ্য ও জুতা কারখানার শ্রমিকের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ১১ হাজার ৯০০ টাকা। মজুরি বেড়েছে ৪ হাজার ৮০০ টাকা। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে নতুন মজুরিকাঠামোর এ তথ্য...
মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষে প্রতিদিন বন্ধ থাকছে তৈরি পোশাক খাতের এক-তৃতীয়াংশ কারখানা। এতে দিনে ৪০০ কোটি টাকার বেশি ক্ষতি হচ্ছে দাবি বিজিএমইএর।  ক্রয়াদেশ অন্য দেশে চলে যাওয়া এবং কারখানা...
ছয় হাজারের বেশি রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া সরকার। ডিসেম্বরে ২ ধাপে তাদের ফেরত পাঠানোর ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তবে আন্তর্জাতিক বিচার আদালত-আইসিজে,...
প্রথম বিদেশি নভোচারী হিসেবে চীনের মহাকাশকেন্দ্রে যাচ্ছেন পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী। চীনের নভোচারীদের সঙ্গে তিনি শেনঝু টোয়েন্টি ফোর মিশনে অংশগ্রহণ করবেন। বুধবার চীনা সময় সকাল ৮টা ১৮ মিনিটে এই...
আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় পদ্মা ব্যাংককে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় এনেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬ এর আওতায় কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত...
কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
লোডিং...

এলাকার খবর