চুরি হওয়া স্বর্ণালঙ্কার ও টাকা ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেপ্তার ২

আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ০৩:৫৮ পিএম

পিরোজপুরের কাউখালী থানার দাশেরকাঠি এলাকা থেকে  চুরি হওয়া স্বর্ণালঙ্কার ও টাকা উদ্ধার এবং ২ চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার চুরির দায়ে অভিযুক্ত দুই জনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) মুকিত হাসান খাঁন। 

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. মাহফুজ খান (২৩) কাউখালী থানার দাশেরকাঠি এলাকার মো. আজিজ খানের ছেলে। অপরজন হলেন মো. রাকিব (২০)। তিনিও একই এলাকার মো. খাইরুল ইসলামের ছেলে। 

পুলিশ জানায়, মো. মিজানুর রহমান সরদার বাদী হয়ে তার চুরি যাওয়া স্বর্ণালঙ্কার ও নগদ টাকা বিষয়ে থানায় মামলা দায়ের করলে কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. সোলায়মানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ৬ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া স্বর্ণ ও টাকা উদ্ধার এবং অভিযুক্ত ২ জনকে গ্রেপ্তার করে পুলিশ।  

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) মুকিত হাসান খাঁন বলেন, ‘মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রিপন বিশ্বাস তথ্য প্রযুক্তির সহায়তায় আসামী মো. মাহফুজ খান ও মো. রাকিবকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে আসামিদের দেওয়া তথ্য মতে তাদের বসতঘর থেকে বাদীর চুরি যাওয়া স্বর্ণের রুলি ১টি, কানের দুল ১ জোড়া, রূপার নুপুর ১ জোড়া, এবং আসামি মাহফুজ খানের পরিহিত প্যান্টের পকেট থেকে ১ হাজার ২০ টাকা জব্দ করা হয়।’ 

আসামিদের আজ রোববার আদালতে পাঠানো হয়েছে। তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে বাকী মালামাল উদ্ধার ও চোরচক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১০ জন গ্রেপ্তার এবং ৪৮টি মামলা করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর