ঝালকাঠিতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ২

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ পিএম

ঝালকাঠির নলছিটিতে ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মো. বাকিয়ার মোল্লা নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার ভোরে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের জিরো পয়েন্ট কাঠেরপোল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত বাকিয়ার মোল্লা লেবুখালি সিএমএইচের বেসামরিক পরিচ্ছন্নতাকর্মী ছিলেন। এ ঘটনায় আহতরা হলেন- সিএমএইচের বেসামরিক পরিচ্ছন্নতাকর্মী মো. আরিফুল ইসলাম ও অটোরিকশার চালক মো. বাবু আহত। আহতরা বরিশাল শেবাচিম চিকিৎসাধীন। 

বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম ও উপপরিদর্শক (এসআই) বরুন। ওসি জানান, নিজেদের ব্যবসার সবজি ক্রয় করে সিএনজিচালিত অটোরিকশায় করে বরিশাল থেকে লেবুখালী ফিরছিলেন তারা। পথে নলছিটি জিরো পয়েন্টে ও খেজুর তলার মাঝামাঝি স্থানে ঘন কুয়াশায় কারণে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে বাকেরগঞ্জ ফায়ার স্টেশনের একটি দল পিকআপে করে তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ওসি আরও জানান, হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক পরিচ্ছন্নতাকর্মী মো. বাকিয়ার মোল্লাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ বর্তমানে মেডিকেলের মর্গে রাখা আছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঘষামাজা করে চলছে আবারও চালুর প্রস্তুতি। তবে সংস্কারের কোনো অনুমতি ছাড়া এ ধরনের সংস্কারকাজ সম্পূর্ণ বেআইনি বলে...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
দেশের অন্তত চারটি জেলায় নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি-বসতভিটা। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, ভাঙন ঠেকাতে বহু আশ্বাসের পরও নেয়া হচ্ছে না স্থায়ী কোনো ব্যবস্থা।...
জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। মঙ্গলবার রাতে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড আইআরজিসি।
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত দুই দিনের পাল্টাপাল্টি হামলার পর ইরানের দক্ষিণাঞ্চলের চাবাহার ও কোনারাক এলাকায় হামলা হয়েছে বলে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর