ইরানে আবারও হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ এএম

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত দুই দিনের পাল্টাপাল্টি হামলার পর ইরানের দক্ষিণাঞ্চলের চাবাহার ও কোনারাক এলাকায় হামলা হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। রয়টার্স জানিয়েছে এ খবর।

এ ছাড়া বন্দর আব্বাসের পূর্বাঞ্চলে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, কেশম দ্বীপের মাসান গ্রামের আশপাশে পাঁচটির বেশি বিস্ফোরণের শব্দ শোনা যায়।

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, হরমুজে ইরানের হামলার জবাবে আইআরজিসির স্থাপনায় অভিযান চালানো হয়েছে।

আল জাজিরার তথ্য অনুযায়ী, মার্কিন হামলা এখনো চলমান রয়েছে। এদিকে, ইরানের তেল রপ্তানি বন্ধের চেষ্টা করলে হরমুজ দিয়ে সব তেল পরিবহন বন্ধের হুমকি তেহরানের।

দেশটির পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ বলেন, শত্রুপক্ষের যেকোনো পদক্ষেপের জবাব দিতে প্রণালির নিয়ন্ত্রণে রয়েছে সামরিক বাহিনী। 

জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। মঙ্গলবার রাতে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড আইআরজিসি।
মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবে জোটের সদরদপ্তর স্থাপনে একমত হয়েছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। সোমবার তুরস্কে ৩ দেশের প্রতিনিধিদের প্রথম বৈঠকের পর দেয়া এক যৌথ বিবৃতিতে এই তথ্য জানানো...
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশ্রুতি পূরণ না করার অভিযোগ তুলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার কিরগিজস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত সংবেদনশীল এক গোপন অভিযানে তাঁর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক জন র‍্যাটক্লিফকে মস্কোয় পাঠিয়েছিলেন বলে জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।...
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঘষামাজা করে চলছে আবারও চালুর প্রস্তুতি। তবে সংস্কারের কোনো অনুমতি ছাড়া এ ধরনের সংস্কারকাজ সম্পূর্ণ বেআইনি বলে...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর