চিকিৎসক সংকটে হাসপাতালে রোগী ভর্তি বন্ধ

আপডেট : ১৪ মার্চ ২০২৫, ০৩:০৪ পিএম

চিকিৎসক সংকটে বরগুনার বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ভর্তি বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। সম্প্রতি ছয়জন চিকিৎসক নিয়োগ দেওয়া হলেও কর্মস্থলে যোগ দেননি তাঁরা। এ অবস্থায় ভর্তি থাকা রোগীদেরও ছাড়পত্র দেওয়া হচ্ছে অন্যত্র চিকিৎসা নিতে। এতে সীমাহীন দুর্ভোগে পড়ছেন তাঁরা।

বেতাগী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সায়্যিদ মুহাম্মদ আমরুল্লাহ বলেন, বেতাগী উপজেলা ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের পদ রয়েছে ৩৪টি। বর্তমানে সেবা দিচ্ছেন মাত্র দুই চিকিৎসক। বাধ্য হয়ে ৬ মার্চ থেকে রোগী ভর্তিসহ সব কার্যক্রম বন্ধ রেখেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

রোগীরা বলছেন, চিকিৎসক নেই বলে হাসপাতালে রোগী এলে ভর্তি নেওয়া হচ্ছে না। এতে সীমাহীন দুর্ভোগে পোহাতে হচ্ছে। ভর্তি রোগীদের অন্যত্র চিকিৎসা নেওয়ার জন্য দেওয়া হচ্ছে ছাড়পত্র।

ডা. সায়্যিদ মুহাম্মদ আমরুল্লাহ বলেন, হাসপাতালটিতে সম্প্রতি ছয় জন চিকিৎসককে নিয়োগ দেওয়া হলেও তাঁরা কর্মস্থলে যোগ দেননি। এসব চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নিতে হবে।

উত্তরাঞ্চলের সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। এক হাজার শয্যার এই হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে আড়াই হাজারের বেশি রোগী। শয্যা না রোগীদের জায়গা হচ্ছে বারান্দায়, মেঝেতে। অতিরিক্ত...
রাজধানীর শ্যামপুর থানার করিমুল্লাবাগ এলাকার একটি বাসা থেকে তাসরিন জাহান (২৪) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে যৌতুকের দাবিতে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে নিহতের পরিবার।...
বরগুনার বেতাগীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের খবর ছড়িয়ে পড়লেও মিছিলের ঘটনা অস্বীকার করেছে পুলিশ। এ ঘটনায় মিছিলের প্রস্তুতি নেওয়ার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে অজ্ঞাত পরিচয়য়ের এক যুবকের মরদেহ ফেলে পালিয়ে গেছেন দুই ব্যক্তি। নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। শুক্রবার বিকেলের দিকে এ ঘটনা হয়। শনিবার বেলা...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর