ফেসবুকে পরিচয়, বিয়ের দুই বছর পর গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালীর মহিপুর থানার আলিপুরের নাইউরিপাড়া গ্রামে মিলি আক্তার মায়া (২৩) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে নিজ বাড়িতে মিলি আক্তার মায়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

আপডেট : ১২ জুলাই ২০২৬, ০৩:১২ পিএম

পটুয়াখালীর মহিপুর থানার আলিপুরের নাইউরিপাড়া গ্রামে মিলি আক্তার মায়া (২৩) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে নিজ বাড়িতে মিলি আক্তার মায়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

মিলি একই এলাকার বাসিন্দা নাঈদের স্ত্রী। মিলি চাঁদপুর জেলা খোরশেদ আলমের মেয়ে। 

স্থানীয় সূত্রে জানা যায়, ফেসবুকের মাধ্যমে পরিচয়ের পর প্রায় দুই বছর আগে তাদের বিয়ে হয়। রোববার সকালে মিলিকে ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার স্বামী নাঈদ। পরে তিনি চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে আসেন এবং বিষয়টি মহিপুর থানা পুলিশকে জানানো হয়। 

খবর পেয়ে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহম্মেদ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

রংপুর-ঢাকা মহাসড়কের মডার্ন মোড়ের দক্ষিণে যাত্রীবাহী বাসের চাপায় আবুল কাশেম (৫২) নামের এক মাদ্রাসা সুপার নিহত হয়েছেন। এ ঘটনায় বাসে থাকা যাত্রী ও পথচারীসহ অন্তত ১০জন আহত হয়েছেন। পরে বিক্ষুব্ধ জনতা...
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় যাত্রী ও মালবাহী যানবাহন নিয়ে ছেড়ে যাওয়া ফেরি সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদকে নেওয়ার জন্য মাঝনদী থেকে ঘুরিয়ে আবার ঘাটে ফেরানোর অভিযোগ উঠেছে।
রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পাশে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের পেছনের ফুটপাত থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে মৃতদের পরিচয় পাওয়া যায়নি। আজ রোববার সকালে...
কিশোরগঞ্জের নিকলী হাওরে গোসল করতে নেমে নিখোঁজের ৪০ ঘণ্টা পর এক পর্যটকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। আজ রোববার সকাল ৭টার দিকে উপজেলার দামপাড়া ইউনিয়নের কাঁঠালিয়া এলাকার...
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে ছড়িয়ে পড়েছে সহিংসতা। গতকাল শনিবার কুকি উপজাতির বিরুদ্ধে মেইতেই সম্প্রদায়ের ঘরবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ ওঠার পর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে...
চট্টগ্রামের বন্যাকবলিত বিভিন্ন এলাকায় প্রায় ২ লাখ পরিবার পানিবন্দি। যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় প্রান্তিক অঞ্চলে ত্রাণ পৌঁছাতে দেরি হচ্ছে। সুপেয় পানি, শিশুখাদ্য ও খাদ্যসংকটে দুর্ভোগ বাড়ছে।
ইরান তাদের পরমাণু স্থাপনাগুলো পুনর্নির্মাণের চেষ্টা করছে। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে এক প্রতিবেদনে এই দাবি করেছে মার্কিন গণমাধ্যম সিএনএন। পারমাণবিক অস্ত্র তৈরির বিস্ফোরক উপাদান মজুত আছে, এমন...
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬৬৪টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৪টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭৫৮টি শিশু মারা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর