বরিশালে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু 

আপডেট : ১৩ জুন ২০২৫, ০৫:৩৮ পিএম

বরিশালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১২৪ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মৃতদের মধ্যে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে একজন ও অপর দুইজন বরগুনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।  

মৃতরা হলেন– পিরোজপুর জেলার নেসারাবাদ থানার ইশরাত জাহান (২০), বরগুনা জেলার চানমিয়া (৭৫) ও একই জেলার গোসাই দাস (৮৫)। 

বরিশাল স্বাস্থ্য অধিদপ্তরে বিভাগীয় পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি মাসের শুরু থেকে বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত বরিশাল বিভাগের ছয় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ২ হাজার ৪৮৬ জন। বর্তমানে চিকিৎসা নিচ্ছেন ৩২৪ জন রোগী। আর মৃত্যু হয়েছে ৭ জনের। এরমধ্যে বরগুনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। মৃত ৭ জনের মধ্যে পাঁচজনই বরগুনার। আক্রান্তের সংখ্যাও বরগুনায় বেশি, এ জেলায় সংখ্যা এক হাজার ৩৫৪ জন।

বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত রোগী ও তাদের স্বজনেরা জানিয়েছেন, হঠাৎ করে জ্বর মাথা ব্যথা অনুভব করায় স্থানীয়ভাবে চিকিৎসা নেন তারা। এতে সুস্থ না হওয়ায় বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

চিকিৎসকদের ধারণা ঈদ মৌসুমে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করায় ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। ডেঙ্গু বিস্তারের জন্য জনগণের সচেতন হওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা।

উত্তরাঞ্চলের সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। এক হাজার শয্যার এই হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে আড়াই হাজারের বেশি রোগী। শয্যা না রোগীদের জায়গা হচ্ছে বারান্দায়, মেঝেতে। অতিরিক্ত...
নারায়ণগঞ্জের কাঁচপুরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের চারজন দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন অবস্থায়...
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে জরায়ু অপারেশনের সময় এক রোগীর মূত্রথলি কেটে ফেলার মারাত্মক অভিযোগ উঠেছে চিকিৎসকের বিরুদ্ধে। ঘটনাটি গোপন রাখতে স্বজনদের না জানিয়ে তড়িঘড়ি করে ওই রোগীকে ঢাকায় স্থানান্তর...
রাজধানীর ডেমরার বামৈল এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার চার্জ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে এক চালকের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর আড়াইটার দিকে ওই এরাকার একটি রিকশার গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর