পিরোজপুরে বাবাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৪ পিএম

পিরোজপুরের মঠবাড়িয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক নাসির উদ্দিন হত্যা মামলায় ছেলে রিয়াজ উদ্দিনকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার দাউদখালী থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আজ রোববার সকালে রিয়াজ উদ্দিনকে আদালতে পাঠানো হলে আদালত তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে। 

নিহত শিক্ষক নাসির উদ্দিনের বাড়ি মঠবাড়িয়া উপজেলার হলতা গুলিসাখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড দুর্গাপুর গ্রামে। নাসির উদ্দিন হত্যার ঘটনায় তাঁর বোন মাসুমা পারভীন বাদী হয়ে রিয়াজ উদ্দিনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

নাসির উদ্দিনের বোন মাসুমা পারভীন বলেন, ‘রিয়াজ বিভিন্ন সময়ে আমার ভাইয়ের ওপর কারণে-অকারণে নির্যাতন করত। জমি বিক্রি করে টাকা দেওয়ার জন্য বারবার চাপ দিত। সে মাদকাসক্ত ছিলো তাই বাবাকে বার বার টাকার জন্য চাপ দিয়ে আসছিল। আমরা ধারণা করছি এ ঘটনায় সরাসরি রিয়াজ জড়িত।’

মামলা সূত্রে জানা যায়, মা মারা যাওয়ার পর থেকে ছেলে রিয়াজ উদ্দিন বেপরোয়া জীবনযাপন শুরু করেন এবং মাদকাসক্ত হয়ে পড়েন। বাবা নাসির উদ্দিন বাধা দিলে ছেলে রিয়াজ তাঁর ওপর ক্ষিপ্ত হন। পরবর্তীতে বাবার কাছে ভোগদখলীয় সম্পত্তি বিক্রি করে টাকা চান রিয়াজ। টাকা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে ১২ জুলাই থেকে ১৩ জুলাইয়ের মধ্যে যেকোনো সময় নাসির উদ্দিনকে হত্যা করা হয়। 

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, আঘাতের কারণে ওই শিক্ষকের মৃত্যু হয়েছে বলে ময়নাতদন্তের রিপোর্ট জানা গেছে। এ ঘটনায় শিক্ষক নাসির উদ্দিনের বোন মাসুমা পারভীন বাদী হয়ে রিয়াজ উদ্দিনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেপ্তার করে আজ রোববার আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করে। 

 

পিরোজপুরের মঠবাড়িয়ায় গৃহবধূকে ধর্ষণের চেষ্টার সময় লিঙ্গ কর্তনের ঘটনায় একজনকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমান অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে...
বিদ্যুৎ বিল বেশি আসার অভিযোগ তুলে প্রধানমন্ত্রীকে কটূক্তি করার অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার গাজীপুরের ইনকিলাব মঞ্চের সদস্য আব্দুল্লাহ সিফাতের জামিন নামঞ্জুর করেছেন আদালত।
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৪ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৬১টি মামলা করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য...
সাভারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের উপপরিদর্শক (এসআই) আলতাব হোসনেকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় আরও চার আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ও সাভার মডেল থানা-পুলিশ। এ নিয়ে...
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জোড়খালী উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে ১৮ শিক্ষার্থী। তাদের মধ্যে ১৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার...
আইনশৃঙ্খলা বাহিনী ২৪ ঘণ্টার বেশি কাউকে আটক রেখে গ্রেপ্তার না দেখালে এবং আইনি লড়াইয়ের সুযোগ না দিলে, বাকি সময়টুকু গুম হিসেবে গণ্য হবে। আজ সোমবার দুপুরে নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে এই তথ্য জানান...
আগামী বছরের জুনে নগরবাসীর জন্য খুলছে শহীদ জিয়া শিশু পার্ক। ১৫টি অত্যাধুনিক রাইড কেনার জন্য আহ্বান করা হয়েছে আন্তর্জাতিক দরপত্র। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বলছে, এটি হবে সরকারি ব্যবস্থাপনায় কম মূল্যে...
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত দুটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ওমর সানি (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার হাওয়াই ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা হয়। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর