‘চাপ আমি আর নিতে পারছি না’–চিরকুট লিখে আইনজীবীর ‘আত্মহত্যা’

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩০ পিএম

ঝালকাঠিতে ভাড়া বাসা থেকে এক আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার রাত ১০টার দিকে শহরের চাঁদকাঠি এলাকা থেকে এই মরদেহ উদ্ধার করে পুলিশ। পাশে একটি চিরকুট পাওয়া গেছে, যাতে আত্মহত্যার কথা লেখা ছিল।

মারা যাওয়া আইনজীবীর নাম শামিম হোসেন (৩৬)। তিনি ঝালকাঠির আইনজীবী সমিতির সদস্য ছিলেন। শহরের চাঁদকাঠি এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তিনি নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের দক্ষিণ দুধালিয়া এলাকার মোজাম্মেল হক মোল্লার ছেলে।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘একজন আইনজীবীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। সেখানে একটি চিরকুট পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। তবে সবকিছু তদন্ত করে বিস্তারিত জানা যাবে।’

ওই চিরকুটে লেখা আছে, ‘আমার শরীরে যে রোগ বাসা বেঁধেছে, তাতে আমার মৃত্যু অনিবার্য। শরীরের কষ্ট, মানসিক চাপ আমি আর নিতে পারছি না। তাই সবকিছু ভেবেচিন্তে আত্মহত্যার পথ বেছে নিলাম। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি আমার ভুলগুলো বুঝতে পেরেছি এবং অনুতপ্ত। আমাকে ভুল বুঝবেন না, পারলে ক্ষমা করে দিবেন।’

এদিকে শামিম হোসেনের মৃত্যুতে আজ রোববার জেলা আইনজীবী সমিতি আদালতের সব কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সদস্যদের নোটিশ দিয়েছে। তবে বিচারপ্রার্থীদের নিয়মিত হাজিরা কার্যক্রম চলবে বলে আইনজীবী সমিতির নেতারা জানিয়েছেন।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নাসিমুল হাসান বলেন, ‘একজন আইনজীবীর অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে আমরা শোক প্রকাশ করছি। তাঁর সম্মানে এক দিনের জন্য আদালতের সব কার্যক্রম থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছি।’

যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
ফরিদপুরের বোয়ালমারীতে মাদকের টাকা না পেয়ে স্ত্রীর ওড়নায় দিয়ে গলায় ফাঁস নিয়ে জসিম সরদার (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে জেলার বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের সহস্রাইল বাজার...
ঝালকাঠির ভাসমান পেয়ারা বাগানে জমে উঠেছে বেচাকেনা। তবে উৎপাদন কমায়, গত তিন বছরে পেয়ারা বিক্রি নেমে এসেছে অর্ধেকে। চাষিদের আগ্রহ বাড়াতে ঋণ সহায়তা, পেয়ারা সংরক্ষণের ব্যবস্থা এবং বাগান সংলগ্ন খাল খননের...
রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় রিশাত জাহান অমি (১৬) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, তিনি আত্মহত্যা করেছে। ঢাকা সিটি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন তিনি।
জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। মঙ্গলবার রাতে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড আইআরজিসি।
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঘষামাজা করে চলছে আবারও চালুর প্রস্তুতি। তবে সংস্কারের কোনো অনুমতি ছাড়া এ ধরনের সংস্কারকাজ সম্পূর্ণ বেআইনি বলে...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত দুই দিনের পাল্টাপাল্টি হামলার পর ইরানের দক্ষিণাঞ্চলের চাবাহার ও কোনারাক এলাকায় হামলা হয়েছে বলে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর