মাগুরায় পরীক্ষায় পাস না করায় দুই শিক্ষার্থীর আত্মহত্যা

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০৭:২১ পিএম

মাগুরায় এইচএসসি পরীক্ষায় পাস না করায় আত্মহত্যা করেছে দুই শিক্ষার্থী। হতাশা থেকে তারা আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ ও স্বজনেরা।

নিহতরা হলেন—বুনাগাতী ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বাপ্পী বিশ্বাস (১৯) এবং কুচিয়ামোড়া সৈয়দ আতর আলী স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী অনন্যা শিকদার (১৮)। 

বাপ্পী মাগুরা সদরের আমুড়িয়া গ্রামের শফিকুল বিশ্বাসের ছেলে। অনন্যা একই উপজেলার নতুন গ্রামের মৃত অনীল শিকদারের মেয়ে।

এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহমেদ বলেন, ‘আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আইনগত প্রক্রিয়া শেষে দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

মাগুরার শালিখা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই মাসুদ গাজীর (৪৫) মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালের কাউন্টারে পৌর যুবদল নেতা সাকের হোসেনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন স্বজন ও এলাকাবাসী। হত্যার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের আইনের...
আশুলিয়ায় শারমিন গ্রুপের পোশাক কারখানার ৮ তলার ছাদ থেকে লাফিয়ে সিনিয়র মার্চেন্ডাইজার মো. জামাল উদ্দিনের মৃত্যু হয়। এ ঘটনায় শারমিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেন ও পরিচালক শারাফ...
মাগুরার শালিখায় মাদকবিরোধী অভিযানে ছুরিকাঘাতে রাকিবুল নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হরিশপুর গ্রামে এ ঘটনা ঘটে।
রাজধানীর ভাটারা থানার পুলিশ হাউজিং আবাসিক এলাকায় নিজের বাসায় মাদক সেবন ও ডিজে পার্টির আয়োজনের অভিযোগে পুলিশের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
‘ঠিকানা’ সিনেমাকে ঘিরে আইনি জটিলতায় পড়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শরীফুল রাজ। চুক্তির শর্ত লঙ্ঘন ও আর্থিক ক্ষতির অভিযোগে তাঁকে উকিল নোটিশ পাঠিয়েছেন সিনেমাটির প্রযোজক শাহরিন...
‘কাঁটে’, ‘কাবিল’, ‘শুটআউট অ্যাট ওয়াডালা’ কিংবা ‘মুম্বাই সাগা’—অ্যাকশন আর থ্রিলারের মিশেলে বলিউড দর্শকদের একের পর এক আলোচিত সিনেমা উপহার দিয়েছেন...
উচ্চকক্ষসহ অন্যান্য সাংবিধানিক সংস্কার করতে চাইলে বিরোধী দলকে লংমার্চের পরিবর্তে সংবিধান সংস্কার কমিটির আলোচনায় অংশগ্রহণ করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এই দেশে যাতে...
লোডিং...

এলাকার খবর