বরিশাল–৫: জয়-পরাজয় নির্ধারণ হবে যেভাবে

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ০৩:২১ পিএম

বরিশাল সিটি করপোরেশন ও সদর উপজেলা নিয়ে গঠিত বরিশাল-৫ আসন। রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আসনে মূল প্রতিদ্বন্দ্বিতায় আছেন সাবেক মেয়র ও বিএনপি নেতা মজিবর রহমান সরোয়ারসহ বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী। ভোটাররা বলছেন, প্রার্থীর ব্যক্তিগত ইমেজের চেয়ে দলীয় মার্কার ওপরই এখানে জয়-পরাজয় বেশি নির্ভরশীল।

আসনটি ধরে রাখতে মরিয়া বিএনপি; তবে পিছিয়ে নেই জামায়াত ও ইসলামী আন্দোলন। বাসদের ডা. মনীষা চক্রবর্ত্তী এখানে একমাত্র নারী প্রার্থী।

বরিশাল-৫ আসনে মোট ভোটার ৫ লাখ ১ হাজার ৩০৩ জন। এর মধ্যে প্রায় অর্ধেকই নারী। নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া।

আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবারও জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপির মজিবর রহমান সরোয়ার। অন্যদিকে জামায়াতের অভিযোগ, প্রশাসন একটি বিশেষ দলের হয়ে কাজ করছে।

বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ার বলেন, ‘জামায়াতে ইসলামী মাঠে আছে, তাদের সক্রিয়তা দেখছি। তবে অতীতে আমাদের মধ্যে ভোটের যে ব্যবধান ছিল, তাতে এবারও আমরা ভালো করতে পারব বলে আমি আশাবাদী। আমি ১৮টি প্রতিষ্ঠান করাসহ মানুষের জন্য কাজ করেছি, তাই তারা আমার ওপর সন্তুষ্ট।’

জামায়াত প্রার্থী মুয়াযযম হোসাইন হেলাল অভিযোগ করে বলেন, ‘নির্বাচনের ক্ষেত্রে আমাদের নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে। লেভেল প্লেয়িং ফিল্ড নেই। মনে হচ্ছে প্রশাসন একটি দলের প্রতি বেশি সহানুভূতি দেখাচ্ছে।’

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কায় রয়েছেন ইসলামী আন্দোলনের প্রার্থীও। তবে তরুণ ভোটারদের নিয়ে আশাবাদী বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) ডা. মনীষা চক্রবর্ত্তী। তিনি বলেন, ‘তরুণ অনেক ভোটার গণঅভ্যুত্থানে সামনের সারিতে থেকে লড়াই করেছেন। সেই চেতনাকে ধারণ করেই আমরা মাঠে আছি এবং ব্যাপক সাড়া পাচ্ছি।’

নির্বাচনী নিরাপত্তায় ইতোমধ্যে ১৩টি চেকপোস্ট বসানো হয়েছে এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার মোঃ শফিকুল ইসলাম বলেন, ‘আমাদের পূর্ণ প্রস্তুতি আছে। প্রার্থীরা নানা কথা বলবেন, কিন্তু যেকোনো পরিস্থিতি শক্ত হাতে দমন করতে আমরা প্রস্তুত।’

বিগত তিনটি নির্বাচনে যারা ভোট দিতে পারেননি, তাদের মধ্যে এবার ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। স্থানীয়দের ধারণা, বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ সমর্থকদের ভোটগুলো জয়-পরাজয়ে বড় ভূমিকা রাখতে পারে।

কাউন্সিলর না থাকায় বরিশাল সিটিতে নাগরিক ভোগান্তি চরমে। ৩০টি ওয়ার্ডের জনপ্রতিনিধিদের দায়িত্ব ন্যস্ত হয়েছে ১৬ জন সরকারি কর্মকর্তার ওপর। তবে মূল দাপ্তরিক কাজের পাশাপাশি সিটির অতিরিক্ত এই দায়িত্ব...
বেপরোয়া গতি ও অবৈধ বাহনের দৌরাত্মে বরিশাল বিভাগের সড়ক-মহাসড়কে বেড়েছে সড়ক দুর্ঘটনা। গত বছরের তুলনায় এ বছর দুর্ঘটনা বেড়েছে ১৯ ভাগ। মামলা-জরিমানা সত্ত্বেও কমছে না দুর্ঘটনায় আহত-নিহতের সংখ্যা। বিআরটিএ...
বরিশাল বিভাগের ৪৫ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিজস্ব জমি না থাকায় জরাজীর্ণ অনেক ভবনের সংস্কার থমকে আছে। পাঁচ শতাধিক স্কুলের জমির রেকর্ড ও কাগজপত্রের সঠিক তথ্য নেই। ঝুঁকি নিয়ে এসব স্কুলে ক্লাস...
বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার আটিপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সোয়া ৬টায় এ দুর্ঘটনা হয়। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর