দুর্গম এলাকার ভোট কেন্দ্রে হেলিকপ্টার নিয়োজিত থাকবে: নৌবাহিনী প্রধান

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৩ পিএম

দুর্গম এলাকার ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তায় বিশেষ জলযান এবং হেলিকপ্টার প্রস্তুত থাকবে।  জরুরী প্রয়োজনে ভোটের নিরাপত্তায় নৌবাহিনী এবং বিমান বাহিনীর হেলিকপ্টার ব্যবহার করা হবে। আজ রোববার ভোলায় গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রোববার দুপুরে ভোলার জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীর সাথে এক মতবিনিময় সভায় অংশ নেন নৌবাহিনী প্রধান। সভা শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের সাথে কথা বলেন।

গণমাধ্যমকে নৌবাহিনী প্রধান বলেন, 'একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করা হবে।' 

এডমিরাল এম নাজমুল হাসান আরও বলেন, 'ভোটগ্রহণ এবং ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত দায়িত্বশীলতার সাথে কাজ করবে নৌবাহিনী।' এ লক্ষ্যে গনমাধ্যমকেও দায়িত্বশীলতার সাথে সহযোগিতা করার আহ্বান জানান নৌবাহিনী প্রধান।

এর আগে তিনি ভোলার বিভিন্ন ভোটকেন্দ্র  এবং নৌবাহিনীর ভোলা কন্টিনজেন্ট পরিদর্শন করেন। এসময় ভোলার জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তা ডাঃ শামীম রহমান, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছারসহ বিভিন্ন বাহিনী এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দেবগ্রামের পুরুষরা ভোট দিয়ে মেয়র প্রার্থী ঠিক করেছেন। আগামী পৌরসভা নির্বাচনে গ্রামের একক প্রার্থী হয়ে লড়বেন তিনি। যদিও এখন পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ ঠিক...
সংসদ ভবন এলাকা ছেড়ে গেলেও বুধবার দুপুরে ফের বিক্ষোভের ঘোষণা দিয়েছে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। মঙ্গলবার রাতে তারা দিনের মতো কর্মসূচি সমাপ্ত করে।
ভোলার চরফ্যাশনের ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয় কেন্দ্রে এইচএসসি পরীক্ষা শেষে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে...
ভোলার লালমোহনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের হামলায় ইব্রাহিম খলিল নয়ন নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। হত্যাকাণ্ডের পর হামলার নেতৃত্ব দেওয়া অভিযুক্ত আব্দুল্লাহ আল মানিক থানায় আত্মসমর্পণ...
নোয়াখালীতে একটি বাসায় চুরি করতে এসে দেখে ফেলায় এক স্কুলছাত্রীকে কুপিয়ে জখম করা হয়েছে। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দেয়।
অভিযোগে অনুসারে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ দায়িত্ব পালনকালে একটি সিন্ডিকেটের মাধ্যমে মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে নিয়মবহির্ভূতভাবে নিয়োগ ও প্রশাসনিক কর্মকর্তাদের...
বিচারকেরা এআই ব্যবহার করতে পারবেন, কিন্তু এর ওপর নির্ভরশীল হওয়া যাবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
মধ্যপ্রাচ্যের জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ চলাচল কোনো বাধা দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি। আজ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর