ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন কাল, কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পিএম

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের সব কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম। বৃহস্পতিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত আসনটির ১৮৫টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তাব্যবস্থা।

বুধবার সকাল ১১টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে প্রিসাইডিং কর্মকর্তাদের হাতে নির্বাচনী সরঞ্জাম তুলে দেন রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান।

নির্বাচন কমিশন জানিয়েছে, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পাঁচটি রাজনৈতিক দলের ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন এবং জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন রয়েছেন।

প্রচার-প্রচারণা শেষ হওয়ায় এখন ভোটের অপেক্ষায় প্রার্থী ও ভোটাররা। নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় ভোটারদের অনেকে। তাদের প্রত্যাশা, শান্তিপূর্ণ পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন।

নির্বাচনের নিরাপত্তায় প্রতিটি কেন্দ্রে ১৩ জন আনসার সদস্য ও সাতজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে। পাশাপাশি আনসার ব্যাটালিয়ন, বিজিবি ও এসআরবির সদস্যরা মাঠে থাকবেন। নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে বিশেষ দল, ডগ স্কোয়াড, ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারের প্রস্তুতির কথাও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান বলেন, ‘নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত ভালো রয়েছে। প্রার্থী ও তাদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। সবার সহযোগিতায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের আশা করছি।’

মাদারীপুর সদর উপজেলার বাহেরান্দী গ্রামে মসজিদ কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। অন্তত...
ঢাকা-শরীয়তপুর মহাসড়কের পাশে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। এতে অংশ নেন সদর উপজেলা বিএনপি, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা।
গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কার্তিক নামের এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে গাজীপুর সিটি করপোরেশনের বড়বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
ময়মনসিংহের ভালুকায় রবেন্দ্র ঋষি (৪৩) নামে এক সেলুন ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে সাদ্দাম হোসেন নামে এক বখাটের বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার জামিরদিয়া এলাকার নোমান কম্পোজিট...
দুষ্কৃতকারী শ্রমিকদের যারা উসকানি দিচ্ছে, তাদের কোনো দল বা কোনো পরিচয় নেই। তারা দেশের আইনের প্রতি তারা শ্রদ্ধাশীল নয় এবং তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে সরকারের একটা অস্থিতিশীল পরিস্থিতি করার চেষ্টা...
এই মুহূর্তে ভোজ্য তেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বুধবার বিকেলে সচিবালয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সার্বিক সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা সভা শেষে...
দেশের বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সরকারের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি–এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ‘৫ আগস্টের পর...
নিরাপদ সড়কের জন্য চালকদের আচরণ পরিবর্তন, ফিটনেসবিহীন গাড়ির সরিয়ে দেয়ার কথা বললেই কারো কারো গাত্রদাহ শুরু হয়ে যায় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।  বুধবার দুপুরে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর