আওয়ামী লীগের ভোটও পাবেন, আশা নুরের 

নুরুল হক নুর বলেন, আওয়ামী লীগের ভোট থেকে শুরু করে অন্যান্য দলের ভোটও পাব। নির্বাচন পরিবেশ সুষ্ঠু থাকলে আমার বিজয় নিশ্চিত। তবে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করে ভোটকেন্দ্রে সহিংসতা ছড়িয়ে নির্বাচন স্থগিত করতে চায়।

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৭ পিএম

অন্য দলের পাশাপাশি এবারের নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের ভোটও তিনি পাবেন বলে আশা করছেন পটুয়াখালী-৩ আসনে (গলাচিপা-দশমিনা) বিএনপি-সমর্থিত প্রার্থী গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক (নুর)।

বুধবার দুপুরে নিজ আসনে ইনডিপেনডেন্ট টেলিভিশনের সঙ্গে আলাপকালে তিনি এ আশার কথা জানান।

নুরুল হক নুর বলেন, আওয়ামী লীগের ভোট থেকে শুরু করে অন্যান্য দলের ভোটও পাব। নির্বাচন পরিবেশ সুষ্ঠু থাকলে আমার বিজয় নিশ্চিত। তবে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করে ভোটকেন্দ্রে সহিংসতা ছড়িয়ে নির্বাচন স্থগিত করতে চায়।

বিএনপি সমর্থিত প্রার্থী নুরুল হক নুর অভিযোগ করে বলেন, বিরোধী স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের হামলার বিষয় প্রশাসনকে বার বার জানালেও,কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

প্রশাসনের এমন ভূমিকায় হামলাকারীরা উৎসাহ পাবে বলে মন্তব্য করে তিনি বলেন, সকল অপশক্তি রুখে দিয়ে জনগণ দীর্ঘ অপেক্ষার ভোটে সঠিক জনপ্রতিনিধিকে জয়ী করবে।

‘পাঁচ, পাঁচ-ই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’—মোবাইলে এমন কথোপকথনের একটি অডিও ছড়িয়ে পড়ার পর লক্ষ্মীপুর জেলা যুব অধিকার পরিষদের বহিষ্কৃত সভাপতি ফারুক হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে জেলা...
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম কাজল মৃধাকে (৪০) ৫০ লাখ টাকাসহ আটক করেছে কোস্টগার্ড।
পটুয়াখালী–৩ আসনে মন্ত্রী পেতে চাইলে ভোটারদের ‘ট্রাক’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। সোমবার সন্ধ্যায় গলাচিপা হাই স্কুল খেলার মাঠে এক নির্বাচনী জনসভায় তিনি...
চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে দলীয় নির্দেশনা মেনে গণঅধিকার পরিষদের প্রার্থী (ট্রাক মার্কা) গোলাফ হোসেন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ড. মো. জালাল...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর