৫০ লাখ টাকাসহ কোস্টগার্ডের হাতে আটক স্বেচ্ছাসেবক দল নেতা

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৬ এএম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম কাজল মৃধাকে (৪০) ৫০ লাখ টাকাসহ আটক করেছে কোস্টগার্ড।  

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে কলাপাড়া পৌরশহরের ৪নং ওয়ার্ডের খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র সংলগ্ন এলাকা থেকে ব্যাগভর্তি টাকাসহ কোস্টগার্ড সদস্যরা আটক করে তাকে। বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম।

ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই খবরে রেজাউল করিম কাজল মৃধাকে বিএনপি নেতা বলে দাবি করা হয়েছে। 

তবে কাজল মৃধার ফেসবুক আইডিতে তিনি নিজেকে কলাপাড়া পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বলে উপস্থাপন করেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

কলাপাড়া থানার ওসি মো. রবিউল ইসলাম জানান, থানায় হস্তান্তর কার্যক্রম চলছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যহত রয়েছে।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার মুন্সিগঞ্জে ও পটুয়াখালীতে সংঘর্ষ হয়েছে। এর মধ্যে মুন্সিগঞ্জের শ্রীনগরে সংঘর্ষের জেরে পুলিশসহ অন্তত ৯ জন আহত হয়েছে।
ফরিদপুরের বোয়ালমারীর ময়েনদিয়া হাটে প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতা মুশফিক বিল্লাহ জিহাদ ও যুবদল নেতা সোলাইমান মাতুব্বর নামে দুজন আহত হয়েছেন। আর এই হামলার ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই পুরো...
পটুয়াখালীতে আইফোন কেনার জন্য দেড় বছরের শিশুসন্তানকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ উঠেছে তার নিজের বাবার বিরুদ্ধে। অভিযুক্ত মো. মারুফ দশমিনা উপজেলার একজন কাঠমিস্ত্রি।
পটুয়াখালীর বাউফলে এক যুবদল নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এতে ভুক্তভোগীর হাতের রগ ক্ষতিগ্রস্ত হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে...
জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। মঙ্গলবার রাতে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড আইআরজিসি।
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঘষামাজা করে চলছে আবারও চালুর প্রস্তুতি। তবে সংস্কারের কোনো অনুমতি ছাড়া এ ধরনের সংস্কারকাজ সম্পূর্ণ বেআইনি বলে...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর