পটুয়াখালীতে মাঝনদীতে ঝুঁকি নিয়ে ট্রলারে যাত্রী পারাপার, ঈদে ভোগান্তি বাড়ার শঙ্কা

পটুয়াখালী লঞ্চঘাটে পলি জমে নাব্যতা কমে যাওয়ায় লঞ্চ ঘাটে ঠিকমতো নোঙর করতে পারছে না। যাত্রীদের ঝুঁকি নিয়ে মাঝনদীতে ট্রলারে পারাপার করতে হচ্ছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ ড্রেজিং কার্যক্রম ঈদের আগে শেষ করার আশ্বাস দিয়েছে।

আপডেট : ১২ মার্চ ২০২৬, ০২:০৩ পিএম

তীব্র নাব্যতা সংকটে পটুয়াখালী লঞ্চঘাট। পলি জমে টার্মিনালের চারপাশ ভরাট হয়ে যাওয়ায়, ভাটার সময় ঘাটে ভিড়তে পারছে না কোনো লঞ্চ। মাঝনদীতে ঝুঁকি নিয়ে ট্রলারে যাত্রী পারাপার করতে হচ্ছে। ঈদে ভোগান্তি আরও বাড়ার শঙ্কা যাত্রী ও শ্রমিকদের। তবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বলছে, ঈদের আগেই ড্রেজিং শেষ করে সংকটের সমধান হবে।

দক্ষিণাঞ্চলের অন্যতম বড় ও গুরুত্বপূর্ণ পটুয়াখালী লঞ্চঘাট। এক সময় এই রুট ঢাকায় যাতায়াতের প্রধান মাধ্যম হলেও, বর্তমানে নাব্যতা সংকটের কারণে হুমকির মুখে এর অস্তিত্ব। বিশেষ করে লঞ্চ টার্মিনালের সামনের দুই-তৃতীয়াংশ এলাকা এখন পরিণত হয়েছে বিশাল বালুচরে।

পলি জমে নদী ভরাট হওয়ায় ভাটার সময় দোতলা লঞ্চগুলো ঘাটে নোঙর করতে পারছে না। বাধ্য হয়ে নদীর মাঝখানেই লঞ্চ থামিয়ে ছোট ট্রলার বা একতলা লঞ্চের মাধ্যমে যাত্রীদের ওঠা-নামা করতে হচ্ছে। এতে চরম ভোগান্তিতে নারী, শিশু ও বৃদ্ধসহ ব্যবসায়ীরা। সংশ্লিষ্টদের অভিযোগ, দীর্ঘ সময় ড্রেজিং চললেও কোনো সুফল মিলছে না।

যাত্রীরা বলছেন, দীর্ঘদিন ধরে এখানে ড্রেজিংয়ের কাজ চলছে। তবে কোনো সুফল মিলছে না।

চালকেরা বলছেন, নদীতে পানি কম, নাব্যতা একদমই নেই। এ বিষয়ে পদক্ষেপ না নিলে লঞ্চে নৌপথে যাতায়াত একদমই বন্ধ হয়ে যাবে।

আর কয়েকদিন পরই ঈদ। সে সময় ঘরমুখো মানুষের চাপ বাড়বে কয়েকগুণ। সে ক্ষত্রে ঘাটের এই বেহাল দশায় চিন্তিত লঞ্চ মালিক ও চালকেরা। দ্রুত কার্যকর ড্রেজিং না হলে ঈদ মৌসুমে বড় বিপর্যয়ের শঙ্কা ব্যবসায়ীদের। তবে সংকট নিরসনে আশার কথা শুনিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

পটুয়াখালী নদী বন্দরের বিআইডব্লিউটিএ সহকারী পরিচালক জাকির শাহরিয়া বলেন, ‘এবারও আমাদের ড্রেজিং কার্যক্রম চলমান রয়েছে। আশা করছি, ঈদযাত্রায় চাপ বাড়ার আগেই ড্রেজিং কার্যক্রম শেষ করে যাত্রীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে পারব।’

কাউন্সিলর না থাকায় বরিশাল সিটিতে নাগরিক ভোগান্তি চরমে। ৩০টি ওয়ার্ডের জনপ্রতিনিধিদের দায়িত্ব ন্যস্ত হয়েছে ১৬ জন সরকারি কর্মকর্তার ওপর। তবে মূল দাপ্তরিক কাজের পাশাপাশি সিটির অতিরিক্ত এই দায়িত্ব...
দীর্ঘ দুই বছর বিরতি শেষে আধুনিক যন্ত্রপাতি নিয়ে পায়রা সমুদ্র বন্দরের প্রথম টার্মিনালে ভিড়েছে চায়নার পতাকাবাহী ‘ফান ঝৌ-৬’ নামের একটি জাহাজ। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় বন্দরের ক্রয়কৃত আধুনিক ৫টি...
বেপরোয়া গতি ও অবৈধ বাহনের দৌরাত্মে বরিশাল বিভাগের সড়ক-মহাসড়কে বেড়েছে সড়ক দুর্ঘটনা। গত বছরের তুলনায় এ বছর দুর্ঘটনা বেড়েছে ১৯ ভাগ। মামলা-জরিমানা সত্ত্বেও কমছে না দুর্ঘটনায় আহত-নিহতের সংখ্যা। বিআরটিএ...
বরিশাল বিভাগের ৪৫ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিজস্ব জমি না থাকায় জরাজীর্ণ অনেক ভবনের সংস্কার থমকে আছে। পাঁচ শতাধিক স্কুলের জমির রেকর্ড ও কাগজপত্রের সঠিক তথ্য নেই। ঝুঁকি নিয়ে এসব স্কুলে ক্লাস...
আসন্ন জলবায়ু সম্মেলন কপ ৩১-এ বাংলাদেশের প্রস্তুতি ও অগ্রাধিকার নির্ধারণের লক্ষ্যে জলবায়ু বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধভাবে সার মজুত ও বিক্রির দায়ে পারভেজ প্রিন্স নামে এক ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলার শ্যামপুর...
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলার দুই আসামিকে ছিনিয়ে নিতে সশস্ত্র হামলা হয়েছে। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ...
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে বিনা টিকিটের যাত্রী আটক করাকে কেন্দ্র করে হামলায় স্টেশন মাস্টার ও এক টিকিট কলেকটর আহত হয়েছেন। এ ঘটনায় স্টেশনের কর্মচারীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। বৃহস্পতিবার দুপুরে এ...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর