কুয়াকাটায় ঈদের দ্বিতীয় দিনে হাজারো পর্যটকের ভিড়

আপডেট : ২২ মার্চ ২০২৬, ০৫:১৩ পিএম

ঈদের দিন পটুয়াখালীর পর্যটনকেন্দ্র কুয়াকাটায় দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও রোববার বিরাজ করছে নাতিশীতোষ্ণ আবহাওয়া। ঈদের দ্বিতীয় দিনে এমন মনোরম পরিবেশে কুয়াকাটা সৈকত পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে।

শনিবার বিকেল থেকেই পর্যটকদের আনাগোনা বাড়তে শুরু করে। সৈকতে অবস্থানরত অনেক পর্যটক সমুদ্রের ছোট ছোট ঢেউয়ের সঙ্গে মিতালী গড়ছেন। কেউ বেঞ্চে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন, আবার শিশু থেকে শুরু করে বয়স্করা বালু নিয়ে খেলায় মেতে উঠেছেন। কেউ প্রিয়জনের হাত ধরে সৈকতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হেঁটে বেড়াচ্ছেন। অনেকে ওয়াটার বাইক, মোটরবাইক ও ঘোড়ায় চড়ে বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখছেন।

এদিকে তিন নদীর মোহনা, লেবুর বন, শুঁটকি পল্লি, ঝাউবন, গঙ্গামতি, চর গঙ্গামতি, লাল কাঁকড়া চর ও কাউয়ার চরসহ সব পর্যটন স্পটেই বেড়েছে দর্শনার্থীদের ভিড়। পুরো রমজানজুড়ে প্রায় জনশূন্য থাকা কুয়াকাটায় এখন পর্যটকদের ভিড়ে উচ্ছ্বসিত পর্যটন ব্যবসায়ীরা। বেড়েছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের বিক্রি। অধিকাংশ হোটেল-মোটেলে আগাম বুকিং রয়েছে।

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে সৈকতের বিভিন্ন পয়েন্টে ট্যুরিস্ট পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

পুরান ঢাকার নিউ পল্টন আবাসিক এলাকা থেকে আসা পর্যটক আসলাম খান বলেন, ‘ঈদের দিন রাতে স্ত্রীকে নিয়ে ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিয়েছি। সকালে এখানে পৌঁছেছি। এখানে চমৎকার আবহাওয়া বিরাজ করছে—গরমও কম, শীতও কম। প্রাকৃতিক সৌন্দর্য মন ছুঁয়ে গেছে।’

দিনাজপুর থেকে আসা পর্যটক মনির বলেন, ‘বন্ধুদের সঙ্গে কুয়াকাটায় এসেছি। এখন সমুদ্রের জোয়ার চলছে। আমরা ছোট-বড় ঢেউয়ের সঙ্গে সাঁতার কাটছি এবং আনন্দে সময় কাটাচ্ছি। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ও বিভিন্ন দর্শনীয় স্থান আমাদের বিমোহিত করেছে। এই ভ্রমণ স্মরণীয় হয়ে থাকবে।’

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ রিজিয়নের পুলিশ পরিদর্শক জয়ন্ত মণ্ডল বলেন, ‘পর্যটকদের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতে ট্যুরিস্ট পুলিশের সদস্যরা তৎপর রয়েছে। বিভিন্ন পর্যটন স্পটে আমাদের সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া নৌ-পুলিশ, থানা পুলিশ ও সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করছে।’

আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
দেশের অন্তত চারটি জেলায় নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি-বসতভিটা। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, ভাঙন ঠেকাতে বহু আশ্বাসের পরও নেয়া হচ্ছে না স্থায়ী কোনো ব্যবস্থা।...
বগুড়া সদরে চুরির অভিযোগে এক তরুণকে রাতভর নির্যাতন ও পরে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার নিশিন্দারায় এ ঘটনা হয়। নিহত শামিম হোসেন বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের আব্দুল...
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার মুন্সিগঞ্জে ও পটুয়াখালীতে সংঘর্ষ হয়েছে। এর মধ্যে মুন্সিগঞ্জের শ্রীনগরে সংঘর্ষের জেরে পুলিশসহ অন্তত ৯ জন আহত হয়েছে।
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরইমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রেলের ক্যান্টিনের এক কর্মী। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর