স্কুলে যাওয়ার কথা বলে বের হওয়া ৪ কিশোরীর খোঁজ মিলছে না

আপডেট : ১২ মে ২০২৬, ০১:০৩ পিএম

পটুয়াখালীর বাউফলে এক সঙ্গে চার স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে। উপজেলার নাজিরপুর-তাঁতেরকাঠি ইউনিয়নের এ ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে এলাকাজুড়ে। গত রোববার বিদ্যালয়ের উদ্দেশে বাড়ি থেকে বের হয় তারা।

নিখোঁজ চার কিশোরীর বয়স ১২ থেকে ১৫ বছর। তাদের মধ্যে তিনজন নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। আরেকজন আরেকটি প্রতিষ্ঠানের ছাত্রী।

নিখোঁজ হওয়া দুজন সপ্তম শ্রেণিতে এবং একজন অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত। বাকিজনের শ্রেণি জানা যায়নি।

পরিবার সূত্রে জানা যায়, রোববার সকালে বইখাতা নিয়ে বিদ্যালয়ের উদ্দেশে বাড়ি থেকে বের হয় ওই শিক্ষার্থীরা। কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হলেও কেউ বাড়ি ফিরে না আসায় শুরু হয় খোঁজাখুঁজি। প্রথমে বিদ্যালয়ে, পরে আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হলেও কোনো তথ্য পাওয়া যায়নি।

বিদ্যালয়ের শিক্ষকরা জানান, ওই তিন শিক্ষার্থী সেদিন শ্রেণিকক্ষে উপস্থিত ছিল না। পরে অভিভাবকদের কাছ থেকে জানা যায়, তারা বিদ্যালয়ের কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল। সহপাঠীদের সঙ্গে কথা বলেও কোনো সূত্র পাওয়া যায়নি।

এ ঘটনায় উদ্বিগ্ন পরিবারগুলো রোববার রাত ১২টার দিকে বাউফল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

জিডির তদন্ত করা বাউফল থানার উপ–পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা জানান, নিখোঁজ কিশোরীদের কারও কাছেই মোবাইল ফোন নেই। ফলে প্রযুক্তিগতভাবে অবস্থান শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। তবে বাসস্ট্যান্ড, লঞ্চঘাটসহ বিভিন্ন স্থানে অনুসন্ধান চালানো হচ্ছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। আশা করছি দ্রুতই তাদের সন্ধান পাওয়া যাবে।

লক্ষ্মীপুরের রামগতিতে একটি মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের মারধর, শারীরিক নির্যাতন ও শিকল দিয়ে বেঁধে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদ্রাসার প্রধান শিক্ষক ও মুহতামিম মাওলানা হাবিবুল্লাহ নীরবের বিরুদ্ধে...
রাজধানীর ভাটারার সাঈদ নগর বড় মসজিদের পাশে একটি বাসার দ্বিতীয় তলার ব্যালকনি থেকে পড়ে মো. নাঈম (২৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের...
পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যালয়ের পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়ে ১০ জন শিক্ষার্থী। বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার চাকামাইয়া ইউনিয়নের বেতমোর মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে৷ পরে...
রাজধানীর মিরপুরে কলেজছাত্র রাকিব ইসলাম হত্যার ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় থেকে মুক্তিপণে নেওয়া ৪ লাখ টাকার মধ্যে ৫০ হাজার টাকা উদ্ধার হয়েছে। বুধবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর