রাজধানীতে কলেজছাত্রকে হত্যা: গ্রামে নিয়ে পুতে রাখে খুনি!

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পিএম

রাজধানীর মিরপুরে কলেজছাত্র রাকিব ইসলাম হত্যার ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় থেকে মুক্তিপণে নেওয়া ৪ লাখ টাকার মধ্যে ৫০ হাজার টাকা উদ্ধার হয়েছে। 

বুধবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপির যুগ্ম কমিশনার মহিদুল ইসলাম এ তথ্য জানান। 

এতে বলা হয়, মুক্তপণের জন্য রাকিবকে আটকে রাখেন পূর্বপরিচিত মামুন। ধস্তাধস্তির এক পর্যায়ে ঘাড়ে আঘাত পেয়ে রাকিবের মৃত্যু হয়। পরে মরদেহ কার্টুনে ঢুকিয়ে গ্রামের বাড়ি নীলফামারির ডিমলায় নিয়ে গিয়ে মাটির নিচে পুতে রাখেন মামুন। 

সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, গেল ১৬ সেপ্টেম্বর নিঁখোজ হন রাকিব। এ ঘটনায় কাফরুল থানায় জিডি করলে তদন্তে নামে পুলিশ। তদন্তে নেমে মামুন নামে ক্রিয়েটিভ আইটির এক শিক্ষার্থীর সম্পৃক্ততা খুঁজে পাওয়া যায়। পরে ৫ অক্টোবর তাকে গ্রেপ্তার করে পুলিশের মিরপুর ডিভিশন। 

জিজ্ঞাসাবাদে জানা যায়, প্রথমে মামুন রাকিবের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক গড়ে তোলেন। পরে মামুনের শুক্রাবাদের বাসায় ডেকে নিয়ে আটকিয়ে চাওয়া হয় ১৫ লাখ টাকার মুক্তিপণ। রাকিবের পরিবার মোবাইল ব্যাংকিংয়ে ৪ লাখ টাকা পাঠালেও মেলেনি মুক্তি। ধস্তাধস্তির এক পর্যায়ে ঘাড়ে আঘাত পান রাকিব। সেখানেই মারা গেলে রাকিবের মরদেহ কার্টুনে ঢুকিয়ে গ্রামের বাড়ি নীলফামারির ডিমলায় নিয়ে গিয়ে মাটির নিচে পুতে রাখেন মামুন। 

ডিএমপির যুগ্ম কমিশনার মহিদুল ইসলাম জানান, এ ঘটনায় আর কেউ জড়িত কিনা সেটি খতিয়ে দেখছে পুলিশ।

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামতের জন্য বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় ১০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে। আজ বুধবার এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
‘পাঁচ, পাঁচ-ই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’—মোবাইলে এমন কথোপকথনের একটি অডিও ছড়িয়ে পড়ার পর লক্ষ্মীপুর জেলা যুব অধিকার পরিষদের বহিষ্কৃত সভাপতি ফারুক হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে জেলা...
পরিচর্যার অভাবে বাংলাদেশ থেকে ভাওয়াইয়া গান হারিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। মঙ্গলবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত ‘ভাওয়াইয়া সন্ধ্যা’য় তিনি এ কথা বলেন। 
বিয়ে পড়ানোর কথা বলে এক নিহাহ রেজিষ্ট্রারকে (কাজী) বাসা থেকে ডেকে নিয়ে আটকে রেখে দুই লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে মুন্সিগঞ্জ সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজীব হোসেন অপুর বিরুদ্ধে। এ ঘটনায়...
দেশ ও জাতির প্রশ্নে বিএনপি কোনোদিন মাথা নত করবে না, প্রয়োজনে শেষ পর্যন্ত লড়াই করে যাবে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছাত্রলীগের নির্মম নির্যাতনে নিহত বুয়েট...
মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। এই সময়ে সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ ও বাজারজাতকরণ নিষিদ্ধ করেছে প্রশাসন। দেশের ৬টি অভয়াশ্রম ও ৩১ জেলায় নিষেধাজ্ঞা বাস্তবায়নে...
দুর্গাপূজা সামনে রেখে সারাদেশে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। পাশাপাশি মণ্ডপ ও মন্দির সাজগোজ, আলোকসজ্জা ও অন্যান্য প্রস্তুতিও চলছে জোরেসোরে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ ধর্মীয়...
রাজস্ব আদায়ে বড় ঘাটতিতে পড়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। পণ্য পরিবহন কমে যাওয়ায় সংকটে বন্দরের হ্যান্ডলিং শ্রমিকরাও। ব্যবসায়ীদের অভিযোগ, অবকাঠামোগত সংকটসহ নানা জটিলতার প্রভাব পড়ছে আমদানি-রপ্তানিতে।...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর