শিক্ষকদের আন্দোলন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে তালা ভেঙে প্রশাসনিক ভবনে ঢুকলেন ভিসি 

চতুর্থ দিনের মতো বরিশাল বিশ্ববিদ্যালয়ে পদোন্নতির দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। সিন্ডিকেটে দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্লাসে না ফেরার ঘোষণা তাদের। 

আপডেট : ১৪ মে ২০২৬, ০৫:৫৩ পিএম

চতুর্থ দিনের মতো বরিশাল বিশ্ববিদ্যালয়ে পদোন্নতির দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। সিন্ডিকেটে দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্লাসে না ফেরার ঘোষণা তাদের। 

এদিকে বৃহস্পতিবার সকালে প্রশাসনিক ভবনের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন উপাচার্য ও কর্মকর্তা-কর্মচারীরা। উপচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম জানান, এর আগের সিন্ডিকেট সভায় শিক্ষকদের পদোন্নতি নিয়ে আলোচনা হয়েছে। সেখানে ইউজিসির নীতিমালা অনুযায়ী পদোন্নতি দেয়ার কথা আলোচনা হয়। 

উপচার্য আরও জানান, শিক্ষকরা যে পদে পদোন্নতি চাচ্ছেন তাতে আরও কয়েক মাস সময় লাগবে। বিষয়টি নিয়ে শিক্ষকদের আলোচনার আহ্বান জানান তিনি। 

এদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা না ফেরার ঘোষণা আন্দোলনরত শিক্ষকদের। শিক্ষকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকায় তাদের ওপর অতিরিক্ত ক্লাসের চাপ বাড়ছে কিন্তু প্রশাসন বারবার প্রতিশ্রুতি দিয়েও কোনো ব্যবস্থা নেয়নি। 

 

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার একটি স্কুলের অফিসকক্ষে এক শিক্ষক দম্পতির মারামারির ঘটনায় ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। উপজেলার ৮ নম্বর রাঙ্গামাটিয়া ইউনিয়নের আকতা সরকারি...
কাউন্সিলর না থাকায় বরিশাল সিটিতে নাগরিক ভোগান্তি চরমে। ৩০টি ওয়ার্ডের জনপ্রতিনিধিদের দায়িত্ব ন্যস্ত হয়েছে ১৬ জন সরকারি কর্মকর্তার ওপর। তবে মূল দাপ্তরিক কাজের পাশাপাশি সিটির অতিরিক্ত এই দায়িত্ব...
নিঃস্বার্থভাবে শিক্ষার আলো ছড়িয়ে ৫ দশক পর অবশেষে রাষ্ট্রের সর্বোচ্চ স্বীকৃতি পেলেন লুৎফর রহমান। গত সোমবার বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা...
দীর্ঘ দুই বছর বিরতি শেষে আধুনিক যন্ত্রপাতি নিয়ে পায়রা সমুদ্র বন্দরের প্রথম টার্মিনালে ভিড়েছে চায়নার পতাকাবাহী ‘ফান ঝৌ-৬’ নামের একটি জাহাজ। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় বন্দরের ক্রয়কৃত আধুনিক ৫টি...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর