আন্দোলনের নামে সহিংসতা রোধে বিভিন্ন শ্রমিক সংগঠনের মতবিনিময় 

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পিএম

আন্দোলনের নামে সহিংসতা রোধ ও  শ্রমিকদের ন্যায় সঙ্গত দাবি আদায়ে গাজীপুরের বিভিন্ন গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নেতাদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ভোগড়া বাইপাস এলাকায় সম্মিলিত গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদ এ মতবিনিময় সভার আয়োজন করে। 

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ–শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান। 

অনুষ্ঠানে হুমায়ূন কবির খান বলেন, ‘শ্রমিকদের আন্দোলনে একটি পক্ষ ইন্ধন দিচ্ছে যা আইন শৃঙ্খলা বাহিনী সনাক্ত করেছে। ইতোমধ্যে তাদের গ্রেপ্তার করায় পরিস্থিতি উন্নয়ন হয়েছে। এখন শ্রমিকরাও বুঝতে পারছেন, কারখানা বাঁচলে তারাও বাঁচবেন।’

সাবেক কাউন্সিলর ও গাজীপুর মহানগর শ্রমিক দলের আহ্বায়ক ফয়সাল আহমেদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আখতারুজ্জামান বাবুল, গাজীপুর মহানগর শ্রমিক দলের সদস্য সচিব আব্দুল মোমেন, বাসন মেট্রো থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল হাকিম।

মতবিনিময় সভায় শ্রমিকদের রেশনিংয়ের মাধ্যমে নিত্য পণ্য সরবরাহ, শ্রমিকদের জন্য আলাদা হাসপাতাল, বাসাবাড়ির ভাড়া না বাড়ানো ও শ্রমিকদের ন্যায় সঙ্গত মজুরি দাবি করেন অংশগ্রহণ কারীরা।  এছাড়া বিশৃঙ্খলা রোধে শ্রমিকদের সচেতনতা বৃদ্ধি ও কারখানা নিরাপত্তায়  প্রচারণার ওপর জোর দেওয়া হয়। 

নরসিংদীর শিবপুরে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মিনারা বেগম নামের এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অটোরিকশার আরও ৫ যাত্রী।
গাজীপুরে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা দাবিতে শ্রমিকদের বিক্ষোভের মুখে তিন কারখানায় সাধারণ ছুটি ও অর্ধশতাধিক কারখানায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে শনিবার বেশির ভাগ কারখানায়...
কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের ১৫টি লোহার দানবাক্স খুলে প্রায় ৫ মাসে ৫১ বস্তা টাকা পাওয়া গেছে। এখন গণনার কাজ চলছে। টাকা ছাড়াও এসব দান বাক্সে বরাবরের মতো স্বর্ণ-রুপার অলঙ্কার এবং বিভিন্ন দেশের...
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে দুই মোটরসাইকেলে থাকা দুই যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সোনাশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ‘আমরা জনগণের ভোটে নির্বাচিত। প্রধানমন্ত্রীসহ আমরা যারা বিএনপির রাজনীতি করি, আমাদের কারো দেশের বাইরে কোনো ঠিকানা নেই। আমরা এ...
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ও বৈরী আবহাওয়ার প্রভাবে সুন্দরবনের দুবলার চরের শুঁটকি পল্লীতে উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। উত্তাল সাগরে মাছ ধরতে যেতে পারছেন না জেলেরা। অন্যদিকে, বৃষ্টিতে চাতাল ও...
রাজধানীর কলাবাগান থানাধীন কাঁঠালবাগানে গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে শতভাগ দগ্ধ গৃহবধূ সাবার (৩০)পর তার দেড় বছর বয়সী সন্তান আরএস রহমানের মৃত্যু হয়েছে। রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক...
ইরানে সম্ভাব্য নতুন মার্কিন হামলার প্রস্তুতিতে রাশিয়ার স্যাটেলাইট গোয়েন্দা সহায়তার অভিযোগ উঠেছে। রুশ সামরিক স্যাটেলাইট থেকে পাওয়া তথ্যের মাধ্যমে আমেরিকার সামরিক তৎপরতা, সেনা মোতায়েন ও যোগাযোগের ওপর...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর