গোপালগঞ্জে সড়কে প্রান গেল পিরোজপুরের স্বামী-স্ত্রী-সন্তানের

আপডেট : ২৮ মে ২০২৬, ০৯:৪৮ পিএম

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় পিরোজপুরের নাজিরপুর উপজেলার একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।  নিহতদের বাড়ি নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে শহরতলীর বেদগ্রামে এলাকায় এ দুর্ঘটনায় তারা নিহত হন।

নিহতরা হলেন, নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের আবু হানিফের ছেলে মোঃ সোহাগ (৩৬), তার স্ত্রী খাদিজা খাতুন, এবং এ দম্পতির শিশু সন্তান আরমান (৬)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি বাস শহরের বেদগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া মোটর সাইকেলের সংঘর্ষ হয়। এতে বাসটি রাস্তার উপর উল্টে যায় এবং মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। 

ঘটনাস্থলে মোটরসাইলের দুই আরোহী সহ ৫ জন নিহত হয়। ফায়ার সার্ভিস ও পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে নিয়ে যায়। 

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম গোপালগঞ্জ থানা পুলিশের বরাত দিয়ে  জানান, স্বামী ও স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে পুত্র সন্তানের বিষয়ে তিনি নিশ্চিত না।  

কলারদোয়ানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানাত ডালিম জানান, নিহতদের বাড়ি তার বাড়ির কাছে। একই পরিবারের ৩ সদস্যদের এমন মৃত্যুতে স্থানীয় বাসিন্দারা মর্মাহত। মৃতদেহ কখন বাড়িতে নিয়ে আসা হবে তা এখনও নিশ্চিত না।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
নারায়ণগঞ্জের কাঁচপুরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের চারজন দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন অবস্থায়...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর