পিরোজপুরে ট্রাকসহ বেইলি ব্রিজ ভেঙে পড়ল খালে 

পিরোজপুরে আলুবোঝাই ট্রাক নিয়ে বেইলি ব্রিজ ভেঙে খালে পড়েছে। এতে ‎পিরোজপুর-মঠবাড়িয়া-পাথরঘাটা-বরগুনা সড়কের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পরেছে এ সড়ক দিয়ে চলাচলকারী শতশত যানবাহন ও হাজারো মানুষ।‎ এ ছাড়া ব্রিজের দুইপাড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

আপডেট : ১০ জুন ২০২৬, ০১:১০ পিএম

পিরোজপুরে আলুবোঝাই ট্রাক নিয়ে বেইলি ব্রিজ ভেঙে খালে পড়েছে। এতে ‎পিরোজপুর-মঠবাড়িয়া-পাথরঘাটা-বরগুনা সড়কের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পরেছে এ সড়ক দিয়ে চলাচলকারী শতশত যানবাহন ও হাজারো মানুষ।‎ এ ছাড়া ব্রিজের দুইপাড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

বুধবার ভোররাতে দেবীপুর নামক স্থানে তুষখালি মঠবাড়িয়া এলাকার ব্রিজে এই দুর্ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, আজ ভোররাতে একটি আলুবোঝাই ট্রাক বেলিব্রিজটির উপরে উঠলে ব্রিজটি ভেঙে পড়ে। এতে তাৎক্ষণিক দুই প্রান্তের যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সকাল হলে ব্রিজের দুই পাশে যানবাহনের চাপ বাড়ে। সড়ক বিভাগের লোকজন উপস্থিত হয়ে ব্রিজটি মেরামতের চেষ্টা চালাচ্ছে।

ব্যবসায়ী জাকির হোসেনের বলেন, ‘ভোর রাতের দিকে আলুবোঝাই ট্রাক নিয়ে ব্রিজের ওঠার কিছুক্ষণ পরে ব্রিজটি ভেঙে পড়ে যায়। আমরা তিনজন ট্রাকের মধ্যে ছিলাম। কোনোমতে আমরা বের হয়ে যাই। এতে আমাদের হেলপাররা সামান্য আহত হয়েছে। তবে প্রতিদিনের মতোই স্বাভাবিক ভাবেই আমরা যাচ্ছিলাম। দীর্ঘদিনের পুরনো তাই হেলে পড়েছে। মাল ও ট্রাকের ব্যাপক ক্ষতি হয়েছে।’ 
‎
‎এ বিষয়ে পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল বলেন, ‘ভোররাতে ওভারলোড একটি ট্রাকের কারণে ব্রিজটি ভেঙে পড়ে। দ্রুত সময়ের মধ্যে ব্রিজটি মেরামতের চেষ্টা চলছে। তবে কখন নাগাদ যান চলাচল স্বাভাবিক হবে এটা বলা কঠিন।’ 

 

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর