বরিশালে গ্রেপ্তার-মামলায়ও কমছে না মাদকের কেনাবেচা

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০৫:৫৯ পিএম

গ্রেপ্তার-মামলা দিয়েও বরিশালে মাদকের কেনাবেচা কমানো যাচ্ছে না। পুলিশের দাবি একাধিকবার গ্রেপ্তার হওয়া ব্যক্তিরাও, জামিন পেয়ে আবার একই কাজ শুরু করেন। তাই অভিযানের সুফল নেই। মামলা করার ক্ষেত্রে দুর্বলতার জন্য আইনজীবীরা আইনশৃঙ্খলা বাহিনীকেই দুষছেন।

মাদক বিক্রির টাকার ভাগ নিয়ে দ্বন্দ্বে, মে মাসের মাঝামাঝি বরিশাল নগরীর পলাশপুরে এক তরুণকে কুপিয়ে হত্যা করা হয়। এর আগে বাকেরগঞ্জ ও আগৈলঝাড়ায় একই কারণে আরও দুটি হত্যার ঘটনা ঘটে।

মাদকের দ্বন্দ্বে সহিংসতা বাড়লেও, কারবার আগের মতোই আছে। এ নিয়ে প্রশাসনের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই স্থানীয়দের। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. তানভির হোসেন খান বলেন, ‘গত এক বছরে অন্তত ৩ হাজার অভিযানে গ্রেপ্তার হয় ১২০০ এর বেশি মানুষ। এদের অর্ধেকের বেশি, একাধিকবার গ্রেপ্তার হয়েছেন মাদক কেনাবেচার দায়ে।’

বরিশাল মেট্রোপলিটান পুলিশ কমিশনার মো. আশিক সাঈদ বলেন, ‘মাদক ব্যবসার জন্য নগরীতে অন্তত ৪টি চিহ্নিত জায়গা আছে। সক্রিয় আছে প্রায় ২০০ ভ্রাম্যমাণ বাহক। গ্রেপ্তার করা হলেও, জামিনে বের হয়ে আবার একই কাজে জড়িয়ে পড়েন অনেকে।’

আইনজীবী এইচ আর তসলিম বলেন, ‘পুলিশের অভিযোগপত্রে তথ্যের গরমিল, ভুল ধারা কিংবা কোনো অসংলগ্নতা থাকলে আসামিরা সহজেই জামিন পেয়ে যান।’

বরিশালে গত এক বছরে মাদক মামলায় গ্রেপ্তারদের ৭০ শতাংশই এখন জামিনে আছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বর্ষার শুরু থেকেই মশার উপদ্রবে অতিষ্ঠ সাতক্ষীরার মানুষ। মশার বাড়ায় ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ার আতঙ্কে পৌরবাসী। তাদের অভিযোগ, এখন পর্যন্ত মশা নিধনে কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি পৌর কর্তৃপক্ষ। দেখা...
জামালপুরে ২০২৫ সালের সিলেবাসের প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছেন ২০২৬ সালের ১০০ জন পরীক্ষার্থী। শনিবার সকালে সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রের ৪২০২ নাম্বার কক্ষে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষাতে এ ঘটনা...
জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরির ঘটনায় সাবেক দুই স্বেচ্ছাসেবক দল নেতা ও দুই গৃহকর্মীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চুরির রহস্য উদ্ঘাটন, চোরাই মালামাল উদ্ধার এবং চক্রের অন্য সদস্যদের শনাক্তে...
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে রাতের আঁধারে তেল চুরির সঙ্গে জড়িত একটি চক্রের সন্ধান পেয়েছে নৌ পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি অয়েল ট্যাংকার, ১২ হাজার ৭০০ লিটার চোরাই ডিজেল এবং তেল চুরির...
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশি-বিদেশি বিনিয়োগের মাধ্যমে অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানাগুলো পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন।
আহত কবির আহমেদ গুলিস্তান শপিং মার্কেট ইউনিট জামায়াতে ইসলামীর সভাপতি এবং ফুলবাড়িয়া এলাকার মোবাইল পার্টসের ব্যবসায়ী বলে জানিয়েছেন স্বজনরা। বর্তমানে জরুরি বিভাগের অপারেশন থিয়েটারে তার চিকিৎসা...
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জাগো বাহে তিস্তা বাঁচাই, যে আন্দোলন করেছেন। তা আজ সফল হতে চলেছে। তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যেই হোক আমরা বাস্তবায়ন...
পৃথিবীর মতোই প্রাণধারণে সক্ষম এক গ্রহের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। আমেরিকার টেক্সাস বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক সম্প্রতি এ আবিষ্কার করেন। তাঁদের দাবি, গ্রহটির অবস্থান পৃথিবী থেকে ২৫ আলোকবর্ষ দূরে।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর