অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ, নিরপেক্ষ তদন্ত চায় ক্যাব

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০৬:৩১ পিএম

গ্রাহক পর্যায়ে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ উঠেছে। অনেকের দাবি, বিদ্যুৎ ব্যবহার না বাড়লেও আগের তুলনায় দুই থেকে তিনগুণ বিল পরিশোধ করতে হচ্ছে। অভিযোগ জানিয়েও মিলছে না কার্যকর সমাধান। এদিকে, ভোক্তা সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বলছে, অর্থবছরের শেষে সিস্টেম লস কম দেখাতে অতিরিক্ত বিল করার প্রবণতা থাকতে পারে। তাই নিরপেক্ষ প্রতিষ্ঠান দিয়ে তদন্তের দাবি জানিয়েছে সংগঠনটি।

জুন মাসে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে প্রায় ১৭ শতাংশ বাড়ার পর থেকেই বিশেষ করে প্রি-পেইড মিটারের গ্রাহকদের অভিযোগ বেড়েছে। বিভিন্ন বিতরণ সংস্থার আঞ্চলিক কার্যালয়ে প্রতিদিন ৫০ জনের বেশি গ্রাহক বিল-সংক্রান্ত অভিযোগ নিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।

ভুক্তভোগীদের অভিযোগ, মাস শেষ হলেও অনেক ক্ষেত্রে বিদ্যুতের স্ল্যাব পরিবর্তন হয়নি। আগের মাসের সর্বশেষ ব্যবহারের সঙ্গে উচ্চ হারে নতুন বিল কাটা হচ্ছে। আবার দাম বৃদ্ধির পর প্রি-পেইড কিপ্যাড মিটারে শতাধিক টোকেন ইনপুটের ঝামেলায় পড়েন অনেক গ্রাহক। কেউ কেউ অভিযোগ করেছেন, রিচার্জ করলেও বিদ্যুৎ সংযোগ চালু হয়নি।

ক্যাবের জ্বালানি উপদেষ্টা শামসুল আলম বলেন, বিদ্যুৎ বিতরণকারী সংস্থাগুলোর বিরুদ্ধে অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ নতুন নয়। তবে এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কার্যকর নজরদারির ঘাটতি রয়েছে। তাই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত চিত্র তুলে আনার দাবি জানান তিনি।

অন্যদিকে, অতিরিক্ত বিলের অভিযোগের বিষয়ে গ্রাহকদের সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থার হটলাইনে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে বিদ্যুৎ বিভাগ।

লোডশেডিংয়ের জন্য বিদ্যুতের ঘাটতি নয়, দায়ী ঝড়-বৃৃষ্টি। সংসদে এই দাবি করেছেন বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহামুদ। অধিবেশনে প্রশ্নোত্তরে তিনি আরও বলেন, চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। তবে...
অসহনীয় লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। দিনের বেশিরভাগ সময় বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে সাধারণ মানুষ। ব্যাহত হচ্ছে লেখাপড়া, কৃষি কাজ ও ব্যবসা। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় ঘন ঘন লোডশেডিংয়ের কারণ...
আগামী সপ্তাহে বিদ্যুৎ সরবরাহ বাড়বে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আজ সোমবার দুপুরে রাজধানীতে এ কথা জানান তিনি।
আগস্টের মাঝামাঝি সময়ের মধ‍্যে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। 
তিন বছর আগে ২০২২ সালের ভয়াবহ অর্থনৈতিক সংকট কাটিয়ে ঘুরে দাঁড়ানো শ্রীলঙ্কাকে নিম্ন-মধ্যম আয়ের দেশ থেকে উচ্চ-মধ্যম আয়ের দেশের তালিকায় উন্নীত করেছে বিশ্বব্যাংক।
ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বিতর্কিত মন্তব্য করায় এবি পার্টির মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বিরুদ্ধে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইন...
একদল উড়ছে বিশ্বজয়ের স্বপ্নে, আর অন্য দল বিশ্বকে চমকে দিয়ে লিখে চলেছে নতুন এক রূপকথা। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে আজ শনিবার দিবাগত রাত ৩টায় মুখোমুখি হচ্ছে টুর্নামেন্টের হট ফেভারিট...
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশি-বিদেশি বিনিয়োগের মাধ্যমে অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানাগুলো পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর