এক শিক্ষার্থীর সঙ্গে পটুয়াখালীর কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ে এক অফিস সহকারী ও প্রাইভেট শিক্ষকের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
বৃহস্পতিবার রাতে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর আজ শুক্রবার সকালে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি জলিলুর রহমান নামের ওই অফিস সহকারীকে সাময়িক বরখাস্ত করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জলিলুর রহমান অফিস সহকারী হলেও তিনি ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাসায় গিয়ে ইংরেজি বিষয়ে প্রাইভেট পড়ান। এক শিক্ষার্থীর সঙ্গে তার অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে এবং অশ্লীল কর্মকাণ্ডের ভিডিও ছড়িয়ে পড়ে। এর আগেও বেশ কয়েকবার তার বিরুদ্ধে শিক্ষার্থীদের সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ ওঠে।
কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জহিরুল ইসলাম বলেন, জলিলুর রহমানের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের গুঞ্জন শোনার পর পরই গত সোমবার ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তের প্রতিবেদন পাওয়ার পরই তাকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ওই শিক্ষার্থীকে প্রায় ৩ মাস আগে টিসি দেওয়া হয়েছে।



